ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

২৪ ঘণ্টায় দুটি ভূমিকম্পে কাঁপলো মিয়ানমার, ক্ষয়ক্ষতির খবর নেই

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ১২:৩০:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ১২:৩০:৫৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৩ বার পঠিত
২৪ ঘণ্টায় দুটি ভূমিকম্পে কাঁপলো মিয়ানমার, ক্ষয়ক্ষতির খবর নেই সংগৃহীত ছবি
 

মিয়ানমারে ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১১ জুলাই) ভোররাতে ৪.১ মাত্রার এবং এর আগের দিন শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় ৪.৫ মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। তবে কোনো ভূমিকম্পেই বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
 

এনসিএস জানায়, শনিবারের ভূমিকম্পটি ভারতীয় প্রমাণ সময় রাত ১২টা ২০ মিনিটে আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৯০ কিলোমিটার গভীরে। শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে আঘাত হানা ৪.৫ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূগর্ভের ১০০ কিলোমিটার গভীরে।
 

ভূমিকম্পবিদরা জানান, মিয়ানমার ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। দেশটি ভারতীয়, ইউরেশীয়, সুন্দা ও বার্মা প্লেট — এই চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে থাকায় এখানে ভূগর্ভস্থ সক্রিয় প্রক্রিয়া প্রতিনিয়ত চলে। ফলে মাঝারি ও বড় মাত্রার ভূমিকম্প এবং সুনামির স্থায়ী ঝুঁকি রয়েছে এই অঞ্চলে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।