ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

দেশীয় পণ্যের প্রসারে শুরু হলো বিসিকের পাঁচ দিনব্যাপী বর্ষা মেলা-২০২৬

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০৯:৫৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০৯:৫৬:৫২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৬ বার পঠিত
দেশীয় পণ্যের প্রসারে শুরু হলো বিসিকের পাঁচ দিনব্যাপী বর্ষা মেলা-২০২৬ ছবি সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘বিসিক বর্ষা মেলা-২০২৬’ শুরু হয়েছে। দেশীয় ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্প উদ্যোক্তাদের পণ্যের বাজার সম্প্রসারণ এবং বাংলার বর্ষার ঐতিহ্য তুলে ধরার লক্ষ্য নিয়ে আয়োজিত এ মেলার উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
 

রোববার (৫ জুলাই) বিসিক ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলামসহ মন্ত্রণালয় ও বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর শিল্পমন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
 

বিসিক জানিয়েছে, বর্ষার আবহ, বাংলার ঐতিহ্য এবং দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের বৈচিত্র্যকে এক মঞ্চে তুলে ধরতেই এ মেলার আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তারা তাদের ঐতিহ্যবাহী ও মানসম্পন্ন পণ্য প্রদর্শন এবং বিক্রির সুযোগ পাচ্ছেন, যা স্থানীয় শিল্পের বিকাশ ও বাজার সম্প্রসারণে সহায়ক হবে।
 

মেলায় মোট ৫৬টি স্টল অংশ নিয়েছে। এসব স্টলে হস্তশিল্প, চামড়াজাত পণ্য, জামদানি, মণিপুরী শাড়ি, শতরঞ্জি, নকশিকাঁথা, পাটজাত পণ্য, বাঁশ ও বেতের তৈরি সামগ্রী, বিভিন্ন ধরনের বস্ত্র, মধু এবং দেশীয় খাদ্যপণ্যসহ নানা ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
 

তেজগাঁও শিল্প এলাকার ৩৯৮ নম্বর বিসিক ভবনের নিচতলায় আয়োজিত এই মেলা ৫ থেকে ৯ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
 

আয়োজকদের মতে, দেশীয় শিল্পের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়ানো, ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করা, তাদের পণ্যের বাজার সম্প্রসারণ এবং দেশীয় পণ্যের জনপ্রিয়তা বৃদ্ধিই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।