ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু, মহানন্দায় নিখোঁজ আরও এক যুবক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৯:১২:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৯:১২:৪০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৯ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু, মহানন্দায় নিখোঁজ আরও এক যুবক ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৭টার দিকে উদ্ধার অভিযান শেষে তাদের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়। একই দিনে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে আরও এক যুবক নিখোঁজ হয়েছেন। তাঁকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
 

নিহতরা হলেন সদর উপজেলার সুন্দরপুর রঊফ হাজিপাড়া এলাকার জেম আলীর ছেলে রিফাত আলী (১৬) এবং ইসলামপুর চর তেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। তারা দুজনই স্থানীয় সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী চরবাগডাঙ্গা ইউনিয়নের আলিমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তীব্র স্রোতের কারণে রিফাত ও রাসেল গভীর পানিতে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা অন্য শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন।
 

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। কয়েক ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
 

এদিকে একই দিনে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ-আজাইপুর এলাকার বাসিন্দা সাকিরুল ইসলাম মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হন। সর্বশেষ তথ্য অনুযায়ী, তাঁকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সমন্বয়ে অনুসন্ধান অভিযান চলছিল।
 

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, পদ্মা নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মহানন্দা নদীতে নিখোঁজ সাকিরুল ইসলামকে উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।