ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

ইরানের সঙ্গে চুক্তিকে ট্রাম্পের পরাজয় মনে করছেন মার্কিনিরা, তারা হতাশও

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ১১:৪৮:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ১১:৪৮:৩৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
ইরানের সঙ্গে চুক্তিকে ট্রাম্পের পরাজয় মনে করছেন মার্কিনিরা, তারা হতাশও ডোনাল্ড ট্রাম্প
ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সমঝোতা স্মারক সইয়ের পর যুক্তরাষ্ট্রের নাগরিকদের মনে এক বড় ধরনের কৌশলগত পরাজয়ের গ্লানি তৈরি হয়েছে। 'সিবিএস নিউজ-ইউগভ'-এর নতুন একটি বড় জনমত জরিপে দেখা গেছে, দেশটির সিংহভাগ নাগরিক এই যুদ্ধের অবসান চাইলেও ট্রাম্পের এই চুক্তিকে তারা মার্কিন প্রশাসনের বড় বিপর্যয় হিসেবে দেখছেন। ট্রাম্প প্রশাসন এই চুক্তিকে নিজেদের রাজনৈতিক জয় হিসেবে প্রচার করার চেষ্টা করলেও সাধারণ মার্কিন জনগণের মনোভাব সম্পূর্ণ উল্টো। তারা মনে করছেন, এই যুদ্ধের মাধ্যমে আদতে কোনো লক্ষ্যই পূরণ হয়নি, বরং যুক্তরাষ্ট্রকে আগামী দিনে এর বড় মাশুল গুনতে হবে।
 
জরিপের তথ্য অনুযায়ী, প্রায় ৭৮ শতাংশ মার্কিন নাগরিক এখন যেকোনো মূল্যে যুদ্ধ শেষ করার পক্ষে মত দিয়েছেন। তবে এর অর্থ এই নয় যে তারা চুক্তিটিকে ইতিবাচকভাবে নিচ্ছেন। মাত্র ২২ শতাংশ নাগরিক মনে করেন এই চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক হয়েছে, যেখানে বড় একটি অংশ একে ইরানের জন্য বেশি সুবিধাজনক বলে মনে করছেন। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করার যে মূল লক্ষ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, সেখানে বড় ব্যর্থতা দেখছেন সাধারণ মানুষ। জরিপে অংশ নেওয়া ৬৯ শতাংশ মার্কিন এবং খোদ রিপাবলিকান দলের ৪৫ শতাংশ কর্মী মনে করেন, যুদ্ধ শেষ করার জন্য এই চুক্তি চূড়ান্ত করা হলেও তা ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থামাতে পারবে না।
 
এদিকে মার্কিন নাগরিকদের বড় অংশই মনে করছে, যুদ্ধ শুরুর আগের চেয়ে ইরান এখন সামরিক ও কৌশলগতভাবে আরও শক্তিশালী অবস্থানে রয়েছে। বিশেষ করে বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিতে ফেলে কৌশলগত হরমুজ প্রণালি অবরুদ্ধ করে রাখার যে ক্ষমতা তেহরান দেখিয়েছে, তা তাদের অবস্থানকে বিশ্বমঞ্চে মজবুত করেছে। জরিপে অংশ নেওয়া ৬৪ শতাংশ নাগরিক স্পষ্ট জানিয়েছেন, ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে কতটা মারাত্মক প্রভাব ফেলতে পারে, তা ট্রাম্প প্রশাসন শুরুতে বুঝতেই পারেনি এবং তারা সম্পূর্ণ অপ্রস্তুত ছিল। সিএনএনের পূর্ববর্তী প্রতিবেদনেও উঠে এসেছিল যে, ইরান হরমুজ প্রণালি বন্ধ করার মতো সাহস ও সক্ষমতা দেখাবে, তা শুরুতে খাটো করে দেখেছিল ওয়াশিংটন।
 
চার থেকে ছয় সপ্তাহের কথা বলে শুরু হওয়া এই যুদ্ধ চার মাস ধরে টেনেহিঁচড়ে চলায় মার্কিন জনগণের মধ্যে তীব্র ক্লান্তি ও হতাশা তৈরি হয়েছে। কোনো বড় সাফল্য বা অর্জন ছাড়া এই দীর্ঘস্থায়ী যুদ্ধ মার্কিনরা আর দেখতে চান না বলেই তারা একটি ত্রুটিপূর্ণ চুক্তিও মেনে নিতে বাধ্য হচ্ছেন। জরিপের চূড়ান্ত উপসংহারে দেখা গেছে, দুই-তৃতীয়াংশ মার্কিন নাগরিক মনে করেন ট্রাম্প প্রশাসন তাদের পূর্বঘোষিত সব লক্ষ্য পূরণ করতে পেরে এই চুক্তিতে পৌঁছায়নি, বরং তারা শুধু যেকোনো মূল্যে এই ঝামেলা ও সংঘাতের দ্রুত সমাপ্তি টানতে চাইছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।