ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র

ভুল তথ্যে শোন অ্যারেস্ট আবেদন, বরগুনার এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া

তথ্য যাচাই ছাড়া আবেদন করায় পুলিশ সুপারকে বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশ আদালতের
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০১:৫৬:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০১:৫৬:৪৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৯৪ বার পঠিত
ভুল তথ্যে শোন অ্যারেস্ট আবেদন, বরগুনার এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সংগৃহীত ছবি
 

ভুল তথ্যের ভিত্তিতে আদালতে ‘শোন অ্যারেস্ট’ আবেদন করায় বরগুনার বেতাগী থানার তদন্ত কর্মকর্তা এসআই মো. নজরুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এ বিষয়ে গৃহীত পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।
 

মঙ্গলবার ৪ আগস্ট বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মো. আনোয়ার হোসেন এ আদেশ দেন।
 

আদেশে বরগুনার পুলিশ সুপারকে এসআই মো. নজরুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ২৯ আগস্ট ২০২৬ সালের মধ্যে গৃহীত পদক্ষেপের প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
 

আদালত সূত্রে জানা যায়, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর একটি মামলায় তদন্তকারী কর্মকর্তা এক আসামিকে ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন করেন। তবে মামলার নথি পর্যালোচনায় আদালত দেখতে পান, ঘটনার সময় ওই আসামি অন্য একটি মামলায় কারাগারে ছিলেন। ফলে তাকে পলাতক দেখিয়ে ‘শোন অ্যারেস্ট’ আবেদন বাস্তব তথ্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে আদালত মন্তব্য করেন।
 

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, তদন্তকারী কর্মকর্তা যথাযথ তথ্য যাচাই না করেই আবেদন করেছেন। আদালতের মতে, এটি দায়িত্বে অবহেলা ও পেশাগত অদক্ষতার পরিচয় বহন করে এবং এ ধরনের কর্মকাণ্ড বিচারিক প্রক্রিয়া ও নাগরিকের মৌলিক অধিকারের পরিপন্থি।
 

এসব বিবেচনায় তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে আদালতকে অগ্রগতি জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।