ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্রের ইতিবাচক বার্তা পেল ইরান :

হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা থাকলেও আলোচনায় অগ্রগতির আশা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ১১:০৩:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ১১:০৩:৩৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৫ বার পঠিত
যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্রের ইতিবাচক বার্তা পেল ইরান : ছবি: সংগৃহীত

যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক বার্তা পাওয়ার কথা জানিয়েছে ইরান। একই সঙ্গে সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা ও পারস্পরিক হুমকির কারণে পরিস্থিতি এখনও অনিশ্চিত রয়ে গেছে।
 

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার চেয়ে এই মুহূর্তে ওমানের সঙ্গে সংলাপকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রীর মতে, হরমুজ প্রণালির সীমা নির্ধারণ এবং নৌ চলাচল সংক্রান্ত বিষয়ে মাস্কটের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পরই ওয়াশিংটনের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব হবে।
 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ হওয়ার পথে রয়েছে এবং হরমুজ প্রণালি নিয়ে একটি সমঝোতা কাছাকাছি অবস্থায় আছে। তবে একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অস্ত্রের মজুত তুলনামূলকভাবে কম থাকার বিষয়টিও স্বীকার করেছেন।
 

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পুনর্ব্যক্ত করেছেন যে, তেহরান যুদ্ধ চায় না, কিন্তু কোনো চাপ বা জবরদস্তির কাছে নতি স্বীকার করবে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের সামরিক তৎপরতা মূলত প্রতিরক্ষা সক্ষমতা জোরদার ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
 

এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইরানের কেশম দ্বীপের কাছাকাছি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে তেহরানের পার্লামেন্টে হরমুজে নৌ চলাচল নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের বিষয়ে আলোচনা চলছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলসহ শত্রুভাবাপন্ন দেশের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা এবং নিয়ম ভঙ্গকারীদের জরিমানার প্রস্তাব রয়েছে।

এর মধ্যেই বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরান ও ওমানের মধ্যে একটি সাময়িক চুক্তির খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।