ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের

ঈদযাত্রার প্রথমদিনে কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল, ট্রেন চলাচলে নেই শিডিউল বিপর্যয়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০১:৫১:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০১:৫১:২২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৮ বার পঠিত
ঈদযাত্রার প্রথমদিনে কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল, ট্রেন চলাচলে নেই শিডিউল বিপর্যয় ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হয়েছে ঘরমুখো মানুষের ঈদযাত্রা। শনিবার (২৩ মে) সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল যাত্রীদের ব্যাপক ভিড়। দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে ট্রেনে করে রওনা দেন হাজারো মানুষ। স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মেই দেখা গেছে ঘরে ফেরার উচ্ছ্বাস।

যাত্রীরা জানান, অগ্রিম টিকিট সংগ্রহে এবার তেমন কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। তবে স্ট্যান্ডিং টিকিট নিয়ে এখনও কিছুটা সমস্যা রয়েছে। তবুও এখন পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোনো শিডিউল বিপর্যয়ের খবর পাওয়া যায়নি।

সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে রেল সচিব ফাহিমুল ইসলাম জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। পাশাপাশি টিকিট ছাড়া কেউ যাতে স্টেশনের ভেতরে প্রবেশ করতে না পারে, সে বিষয়েও কঠোর নজরদারি চলছে।

তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ পর্যবেক্ষণ টিম সার্বক্ষণিকভাবে পরিস্থিতি মনিটর করছে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে সরকার টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে। তবে ছুটির সমন্বয়ের অংশ হিসেবে আজ শনিবার ও আগামীকাল রোববার সরকারি দফতর খোলা রাখা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।