ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের

প্রকাশ্যে ফাঁসিকে ‘মধ্যযুগীয়’ বলা রাসুল (সা.)-এর বিচারনীতির অবমাননা: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে জামায়াতের কড়া বিবৃতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ১২:৪৪:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ১২:৪৪:৩৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০৭ বার পঠিত
প্রকাশ্যে ফাঁসিকে ‘মধ্যযুগীয়’ বলা রাসুল (সা.)-এর বিচারনীতির অবমাননা: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে জামায়াতের কড়া বিবৃতি ছবি: সংগৃহীত
ধর্ষণের শাস্তি হিসেবে ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ ব্যবস্থাকে মধ্যযুগীয় বলায় স্বরাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দল। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার দাবি করেছেন, এই মন্তব্য ইসলামী বিচারব্যবস্থা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিচারনীতির প্রতি চরম অবমাননার শামিল।
গতকাল জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে প্রকাশ্যে মৃত্যুদণ্ডকে ‘মধ্যযুগীয়’ আখ্যা দিয়ে মূলত রাসূল (সা.)-এর বিচারব্যবস্থাকে অবজ্ঞা করেছেন বলে দেশের মুসলিম জনগোষ্ঠী মনে করছেন।

তিনি অভিযোগ করেন, সরকারের নীতিনির্ধারকরা একদিকে ‘মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা’ এবং শরিয়াবিরোধী আইন প্রণয়ন না করার প্রতিশ্রুতি দেন, অন্যদিকে ইসলামী শরীয়া আইনকে ‘মধ্যযুগীয়’ বলে আখ্যায়িত করে দ্বিচারিতার পরিচয় দিচ্ছেন।
জামায়াতের এই নেতা আরো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেশের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং সাধারণ মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

বিবৃতিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ওই মন্তব্য প্রত্যাহারের আহ্বান জানান। মিয়া গোলাম পরওয়ার বলেন, এই অবমাননাকর মন্তব্য প্রত্যাহার করার জন্য আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ইসলামী শরীয়া আইন নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্য থেকে বিরত থাকারও দাবি জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।