ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ

পশ্চিমবঙ্গে ওবিসি কোটা পুনর্বিন্যাস, মুসলিম সংরক্ষণ বাতিল ঘিরে নতুন বিতর্ক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৯:২৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৯:২৮:০৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৭ বার পঠিত
পশ্চিমবঙ্গে ওবিসি কোটা পুনর্বিন্যাস, মুসলিম সংরক্ষণ বাতিল ঘিরে নতুন বিতর্ক ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণী) সংরক্ষণ নীতিতে বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওবিসি সংরক্ষণের হার ১৭ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে মুসলিম সম্প্রদায়ের জন্য বিদ্যমান ওবিসি সুবিধাও আপাতত বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় মুসলিম সম্প্রদায়ের জন্য পূর্বের সংরক্ষণ সুবিধা আর কার্যকর থাকছে না।
 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী–এর নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা সম্প্রতি এই সিদ্ধান্ত অনুমোদন করেছে। সরকার বলছে, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ ভারতের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং আদালতের পর্যবেক্ষণ অনুসরণ করেই নতুন নীতি গ্রহণ করা হয়েছে।
 

পশ্চিমবঙ্গে ২০১২ সালে মমতা বন্দ্যোপাধ্যায়–এর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার ‘পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আইন’ প্রণয়ন করে। ওই আইনের আওতায় মোট ৭৭টি সম্প্রদায়কে ১৭ শতাংশ ওবিসি সংরক্ষণ সুবিধা দেওয়া হয়। এর মধ্যে ওবিসি-এ শ্রেণীতে অধিক অনগ্রসর গোষ্ঠীর জন্য ১০ শতাংশ এবং ওবিসি-বি শ্রেণীতে অন্যান্য অনগ্রসর গোষ্ঠীর জন্য ৭ শতাংশ সংরক্ষণ নির্ধারণ করা হয়েছিল।
 

পরবর্তীতে এ সংক্রান্ত একাধিক সরকারি আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে মামলা হলে ২০২৪ সালে কলকাতা হাইকোর্ট কয়েকটি আদেশ বাতিল করে দেয়। আদালতের ওই রায়ের পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার পুরোনো কাঠামোয় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় বলে জানানো হয়েছে।
 

সরকারের দাবি, আগের প্রশাসন রাজনৈতিক কারণে মুসলিম সম্প্রদায়ের বড় অংশকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করেছিল, যার ফলে প্রকৃত অনগ্রসর শ্রেণীর মানুষ বঞ্চিত হচ্ছিলেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন ৭ শতাংশ ওবিসি সুবিধা মূলত কয়েকটি অনগ্রসর হিন্দু জাতিগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকবে।
 

তবে এ সিদ্ধান্ত ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী দল ও বিভিন্ন মুসলিম সংগঠন বিষয়টি আদালতে চ্যালেঞ্জ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সমালোচকদের মতে, সংরক্ষণ নীতিতে এই পরিবর্তন রাজ্যের সামাজিক ভারসাম্য ও সংখ্যালঘু জনগোষ্ঠীর শিক্ষা-চাকরির সুযোগে প্রভাব ফেলতে পারে।
 

 

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।