ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে

ক্যালিফোর্নিয়ার ইসলামিক সেন্টারে বন্দুক হামলা: নিহত ৫, হেট ক্রাইম হিসেবে তদন্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ১০:৫২:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ১০:৫২:১৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
ক্যালিফোর্নিয়ার ইসলামিক সেন্টারে বন্দুক হামলা: নিহত ৫, হেট ক্রাইম হিসেবে তদন্ত ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোতে একটি ইসলামিক সেন্টারে বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যার মধ্যে দুই সন্দেহভাজন হামলাকারীও রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি ঘৃণাজনিত অপরাধ (হেট ক্রাইম) হিসেবে বিবেচনা করে তদন্ত চালানো হচ্ছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
 

স্থানীয় সময় সোমবার (১৮ মে) যোহরের নামাজ শুরুর কিছু আগে ক্লেয়ারমন্ট এলাকায় অবস্থিত ইসলামিক সেন্টার অব সান ডিয়েগোতে এ হামলার ঘটনা ঘটে। এটি সান ডিয়েগো কাউন্টির অন্যতম বৃহৎ মসজিদ। পুলিশের তথ্যমতে, ১৭ ও ১৯ বছর বয়সি দুই যুবক হামলায় জড়িত ছিল এবং তারা নিজেদের গুলিতে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এফবিআই নিশ্চিত করেছে, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য গুলি চালায়নি।
 

সান ডিয়েগো পুলিশের প্রধান স্কট ওয়াল এ ঘটনাকে ‘চরম দুঃস্বপ্নের মতো’ উল্লেখ করে জানান, দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিশেষ করে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। সিটি প্রশাসনের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একজন নিরাপত্তাকর্মীও রয়েছেন। ঘটনার পরপরই পরিবারের সদস্যদের জন্য একটি পুনর্মিলন কেন্দ্র স্থাপন করা হয়।
 

সান ডিয়েগোর মেয়র টড গ্লোরিয়া বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও এটি একটি বড় ধরনের মানবিক বিপর্যয়। তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানিয়ে ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতি দেন। ইসলামিক সেন্টারের ইমাম তাহা হাসান ঘটনাটিকে নজিরবিহীন ও নিন্দনীয় আখ্যা দিয়ে বলেন, উপাসনালয়কে লক্ষ্য করে এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
 

স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের চিকিৎসা চলছে। এদিকে, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়ে বলেন, উপাসনালয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
 

ঘটনার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর, বিশেষ করে লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্কে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মসজিদসহ ধর্মীয় স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনার বিষয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে এবং তিনি একে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।