ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল) , ৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনসহ উপাসনালয়ের সেবকদের সম্মানী দেবেন সরকার মিশিগানে ৫ জনকে গুলি করে হত্যা, সন্দেহভাজনের মরদেহ মিলল বনে বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: জ্বালানিমন্ত্রী জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করল সামিট এলএনজি টার্মিনাল, কাটছে সংকট ব্রাহ্মণবাড়িয়ায় সব ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে যাত্রী নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামে চাপে ক্রেতা ১৫ আগস্ট ঘিরে রাজধানীসহ দেশে সর্বোচ্চ নিরাপত্তা হোয়াটসঅ্যাপে ভুলবশত মুছে যাওয়া বার্তা ও ছবি ফিরিয়ে আনার সহজ উপায় শিক্ষা সহায়তা ট্রাস্টের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে চুরির মামলা ইউক্রেনের ড্রোন ঠেকাতে রুশ জাহাজে খাঁচা ও পানির ট্যাংক! ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরান সৌদি আরবের রাষ্ট্রীয় তেল শোধনাগারে হুতিদের ড্রোন হামলা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরণ অনশনে নামছে বিহারের শিক্ষার্থীরা শিল্প ও বিদ্যুৎ খাতে সরবরাহ স্বাভাবিক রাখতে আগস্টে আসছে আরও ৫ কার্গো সাগর উত্তাল থাকায় ফিরে গেল এলএনজিবাহী জাহাজ ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতার অভিযোগ বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জে ভ্লাদিমির পুতিনের প্রথম ঐতিহাসিক সফর যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে কিম জং উনের 'গোপন আইটি বাহিনী' চাহিদার তুলনায় জোগান কম, নওগাঁয় তীব্র লোডশেডিংয়ে অচল শিল্প ও কৃষিকাজ নিঝুম দ্বীপের বালুতে মিলল মূল্যবান ভারী খনিজ

ক্যাপচা টেস্টিংয়ের দিন শেষ! এবার ‘বট’ রুখতে কিউআর কোড স্ক্যান প্রযুক্তির মাস্টারপ্ল্যান গুগলের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৪:৩১:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৪:৩১:১৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
ক্যাপচা টেস্টিংয়ের দিন শেষ! এবার ‘বট’ রুখতে কিউআর কোড স্ক্যান প্রযুক্তির মাস্টারপ্ল্যান গুগলের ছবি: সংগৃহীত
ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে ‘আই’এম নট অ্যা রোবট’ লেখা ক্যাপচা প্রায় সবাই দেখেছেন। কখনো ট্রাফিক লাইট বেছে নিতে হয়, কখনো আবার নির্দিষ্ট ছবি শনাক্ত করতে হয়। এতদিন ওয়েবসাইটকে বট ও ভুয়া ট্র্যাফিক থেকে সুরক্ষিত রাখতে এই ব্যবস্থাই ছিল অন্যতম ভরসা। তবে এবার সেই পুরোনো পদ্ধতিতেই বড় পরিবর্তন আনতে চলেছে গুগল।

প্রতিবেদন অনুযায়ী, গুগল এখন এমন একটি নতুন হিউম্যান ভেরিফিকেশন সিস্টেম নিয়ে কাজ করছে, যেখানে কিউআর কোড স্ক্যান করেই প্রমাণ করতে হতে পারে আপনি একজন প্রকৃত ব্যবহারকারী। অর্থাৎ ভবিষ্যতে শুধু ক্যাপচা টেস্ট নয়, স্মার্টফোনও হয়ে উঠতে পারে আপনার পরিচয় যাচাইয়ের মাধ্যম।

কী এই নতুন কিউআর ভেরিফিকেশন সিস্টেম নতুন এই ব্যবস্থায় কোনো ওয়েবসাইটে ঢুকলেই স্ক্রিনে একটি কিউআর কোড দেখা যেতে পারে। ব্যবহারকারীকে নিজের স্মার্টফোন দিয়ে সেই কোড স্ক্যান করতে হবে। এরপর ফোন থেকে ওয়েবসাইটে একটি ডিজিটাল সিগন্যাল পাঠানো হবে, যার মাধ্যমে নিশ্চিত করা হবে যে ওয়েবসাইট ব্যবহার করছেন একজন মানুষ, কোনো অটোমেটেড বট নয়।

বিশেষজ্ঞদের মতে, এই সিস্টেম ভবিষ্যতে বর্তমান রিক্যাপচা যুক্তির বিকল্প হয়ে উঠতে পারে।

কেন বদল আনার পরিকল্পনা গুগলের? দীর্ঘদিন ধরেই গুগল তাদের রিক্যাপচা সিস্টেম ব্যবহার করছে। কিন্তু বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেটেড বট এতটাই উন্নত হয়েছে যে অনেক ক্ষেত্রেই তারা সহজে ক্যাপচা টেস্ট পাস করে ফেলতে পারছে।

এই কারণেই গুগল আরও শক্তিশালী ও নিরাপদ ভেরিফিকেশন পদ্ধতি খুঁজছে। ফোন-ভিত্তিক যাচাই প্রক্রিয়ায় আসল ডিভাইস ও ব্যবহারকারীকে শনাক্ত করা তুলনামূলক সহজ হতে পারে বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে স্প্যাম, ভুয়ো অ্যাকাউন্ট এবং বট অ্যাক্টিভিটি কমানোর লক্ষ্য রয়েছে সংস্থার।

কীভাবে কাজ করবে নতুন ফিচার? রিপোর্ট অনুযায়ী, ওয়েবসাইটে প্রবেশের সময় ব্যবহারকারীর সামনে কিউআর কোড দেখানো হবে। এরপর-

স্মার্টফোন দিয়ে কিউআর কোড স্ক্যান করতে হবে

ফোন ওয়েবসাইটের সঙ্গে নিরাপদভাবে সংযুক্ত হবে

একটি ডিজিটাল অথেনটিকেশন সিগন্যাল পাঠানো হবে

তারপরই ওয়েবসাইট নিশ্চিত করবে ব্যবহারকারী মানুষ নাকি বট

এই পুরো প্রক্রিয়াটি দ্রুত এবং স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হতে পারে।

প্রাইভেসি নিয়ে কেন উঠছে প্রশ্ন? গুগলের এই সম্ভাব্য নতুন ব্যবস্থাকে ঘিরে এরই মধ্যে গোপনীয়তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকের আশঙ্কা, যদি প্রতিটি ওয়েবসাইটের সঙ্গে ফোন যুক্ত করতে হয়, তাহলে ব্যবহারকারীর অনলাইন কার্যকলাপ আরও সহজে ট্র্যাক করা সম্ভব হতে পারে।

যদিও গুগল এখনো এই প্রযুক্তি নিয়ে বিস্তারিত আনুষ্ঠানিক ঘোষণা করেনি, তবুও প্রযুক্তি দুনিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আপাতত এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। ভবিষ্যতে নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু হতে পারে। নতুন এই ব্যবস্থা সফল হলে ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতায় বড় পরিবর্তন আসতে পারে বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।