ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

নৌ-অবরোধ বিশ্বশান্তির জন্য হুমকি: পারস্য উপসাগর দিবসে পেজেশকিয়ানের হুঁশিয়ারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৫-২০২৬ ১২:০১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৬ ১২:০১:২৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
নৌ-অবরোধ বিশ্বশান্তির জন্য হুমকি: পারস্য উপসাগর দিবসে পেজেশকিয়ানের হুঁশিয়ারি ছবি: সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যেকোনো ধরনের নৌ-অবরোধ বা সমুদ্রপথে বিধিনিষেধ আরোপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এটি আঞ্চলিক স্বার্থ ও বিশ্বশান্তির জন্য চরম হুমকি। বৃহস্পতিবার জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, পারস্য উপসাগর ইরানিদের পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ এবং এটি ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে ইরানি জাতির প্রতিরোধের প্রতীক। তিনি উল্লেখ করেন, এ বছর এমন এক সময়ে এই দিবসটি পালিত হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক চাপিয়ে দেওয়া যুদ্ধ এই অঞ্চলের, বিশেষ করে কৌশলগত হরমুজ প্রণালির গুরুত্ব বিশ্ব দরবারে আবারও প্রমাণ করেছে।

ইরানি প্রেসিডেন্ট বলেন, শত্রুরা এখন অর্থনৈতিক চাপের ক্ষেত্র পরিবর্তন করে নৌ-অবরোধ ও সমুদ্র বাণিজ্য পথে বাধা সৃষ্টিকে নতুন অস্ত্র হিসেবে বেছে নিয়েছে। তিনি স্পষ্টভাবে জানান, পারস্য উপসাগর কারো একতরফা আধিপত্য বিস্তারের জায়গা নয়। এর নিরাপত্তা কেবল উপকূলীয় দেশগুলোর পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব।

তিনি আরও যোগ করেন, বিদেশিদের উপস্থিতি বা হস্তক্ষেপ এ অঞ্চলে নিরাপত্তা আনবে না, বরং উত্তেজনা বৃদ্ধি করবে। গত ৪০ দিনের সংঘাত প্রমাণ করেছে যে, আঞ্চলিক দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। উল্টো এসব ঘাঁটি থেকে ইরানের ওপর হামলা চালানোয় সেগুলো আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

মাসুদ পেজেশকিয়ান পুনর্ব্যক্ত করেন যে, ইরান হরমুজ প্রণালির নিরাপত্তারক্ষী হিসেবে নৌ-চলাচলের স্বাধীনতায় বিশ্বাসী, তবে তা অবশ্যই শত্রু দেশগুলোর জন্য নয় এবং ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের শর্তে।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল পাকিস্তানে মধ্যস্থতায় একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা ব্যর্থ হয়। ইরান সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের বন্দর ও জাহাজগুলোর ওপর থেকে অবৈধ নৌ-অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তারা কোনো আলোচনায় বসবে না। তেহরান আরও হুঁশিয়ারি দিয়েছে যে, অবরোধ বহাল থাকলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।