ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার দিল্লি এড়িয়ে রুবিওর ভারত সফর, বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ ৯৭ শতাংশ কাজ শেষ, তবু বাতিল বিআরটি প্রকল্প রাজধানীর যানজট নিরসনে সরকারের চার বড় উদ্যোগ ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ সরকার লাওসে চীনের নতুন সামরিক ঘাঁটি, বাড়ছে আঞ্চলিক উদ্বেগ সোনা-হীরা চোরাচালান মামলায় দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড হাইকোর্টে অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ও উদ্ধার মহড়া বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ

ইরানগামী পণ্যের জন্য রোড করিডোর খুলল পাকিস্তান: করাচি বন্দরে জটমুক্তির আশা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ১১:৫৭:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ১১:৫৭:২৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৩ বার পঠিত
ইরানগামী পণ্যের জন্য রোড করিডোর খুলল পাকিস্তান: করাচি বন্দরে জটমুক্তির আশা ছবি: সংগৃহীত
পাকিস্তান ইরানগামী পণ্যের জন্য ছয়টি স্থলপথ খুলে দিয়েছে এবং নিজেদের ভূখণ্ডের মধ্য দিয়ে একটি সড়ক করিডোরকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ইরানি বন্দর অবরোধ এবং হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের চেষ্টাকারী জাহাজের ওপর নিষেধাজ্ঞার কারণে করাচি বন্দরে হাজার হাজার কন্টেইনার আটকা পড়ে থাকায়, এমন পদক্ষেপ নিলো ইসলামাবাদ।

বাণিজ্য মন্ত্রণালয় ২৫ এপ্রিল ‘পাকিস্তান ভূখণ্ডের মধ্য দিয়ে পণ্য ট্রানজিট আদেশ ২০২৬’ জারি করেছে, যা অবিলম্বে কার্যকর হয়। এই আদেশ অনুযায়ী, তৃতীয় দেশ থেকে আসা পণ্য পাকিস্তানের মধ্য দিয়ে সড়কপথে পরিবহন করে ইরানে পাঠানো যাবে।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দুই মাসব্যাপী যুদ্ধের অবসানে মধ্যস্থতা করে পাকিস্তান। পাকিস্তানের ধারাবাহিক কূটনৈতিক কর্মসূচির সর্বশেষ সংযোজন হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে আলোচনার জন্য ইসলামাবাদ সফরকালে এই ঘোষণাটি আসে।

ফেডারেল বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান এই উদ্যোগটিকে ‘আঞ্চলিক বাণিজ্য প্রসারে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন।

তবে, এই বিজ্ঞপ্তিটি ভারতীয় পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান বিমান যুদ্ধের পর বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা একটি পৃথক আদেশে, যেকোনো মাধ্যমে পাকিস্তানের মধ্য দিয়ে ভারত থেকে পণ্য পরিবহন নিষিদ্ধ করা হয়েছে এবং এটি এখনও বলবৎ রয়েছে।

নির্ধারিত ছয়টি পথ পাকিস্তানের প্রধান বন্দর করাচি, পোর্ট কাসিম ও গোয়াদরকে ইরানের দুটি সীমান্ত ক্রসিং, গাব্দ ও তাফতানের সাথে সংযুক্ত করে। যা তুরবাত, পাঞ্জগুর, খুজদার, কোয়েটা ও ডালবন্দিন হয়ে বেলুচিস্তানের মধ্য দিয়ে গেছে।

আল জাজিরা জানায়, সবচেয়ে সংক্ষিপ্ত পথ, গোয়াদার-গাব্দ করিডোর, ইরান সীমান্তে পৌঁছানোর সময় দুই থেকে তিন ঘণ্টায় কমিয়ে আনে, যেখানে পাকিস্তানের বৃহত্তম বন্দর করাচি থেকে ইরান সীমান্তে যেতে ১৬ থেকে ১৮ ঘণ্টা সময় লাগে। কর্মকর্তাদের মতে, করাচি বন্দরের খরচের তুলনায় গোয়াদার-গাব্দ পথটি পরিবহন খরচ ৪৫ থেকে ৫৫ শতাংশ কমাতে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।