ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

জাকার্তার কাছে ট্রেন সংঘর্ষে নিহত ১৪, ধ্বংসস্তূপে আটকে আরও যাত্রী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ১১:০১:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ১১:০১:৪৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
জাকার্তার কাছে ট্রেন সংঘর্ষে নিহত ১৪, ধ্বংসস্তূপে আটকে আরও যাত্রী সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার নিকটবর্তী বেকাসি এলাকায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন আরও কয়েক ডজন যাত্রী। দুর্ঘটনার পরও ধ্বংসস্তূপে আটকে থাকা যাত্রীদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 

কর্তৃপক্ষ জানায়, সোমবার গভীর রাতে বেকাসি শহরের একটি রেলস্টেশনের কাছে একটি কমিউটার লাইন ট্রেন ও একটি দূরপাল্লার ট্রেনের মধ্যে এই সংঘর্ষ ঘটে। কমিউটার লাইন পরিচালনাকারী প্রতিষ্ঠানের মুখপাত্র করিনা আমান্ডা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয় এবং মঙ্গলবার ভোর পর্যন্ত জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছিলেন।
 

উদ্ধারকারী দলের এক কর্মকর্তা জানান, ধ্বংসাবশেষের নিচে অন্তত কয়েকজন যাত্রী জীবিত অবস্থায় আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে বিশেষ সরঞ্জাম ব্যবহার করে অভিযান চালানো হচ্ছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওচিত্রে আহতদের মেডিকেল ট্রলিতে সরিয়ে নিতে দেখা গেছে এবং উদ্ধারকারীদের ধ্বংসস্তূপ থেকে যাত্রীদের বের করার দৃশ্যও সামনে এসেছে।

ইন্দোনেশিয়ার প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার সুফমি দাসকো আহমদ ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। জাকার্তা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকায় উদ্ধার তৎপরতা শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত ক্ষয়ক্ষতির হিসাব নির্ধারণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
 

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার গণপরিবহন খাতে দুর্ঘটনা নতুন নয়। বিশেষজ্ঞদের মতে, পুরোনো অবকাঠামো, সীমিত রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। এর আগেও ২০২৪ সালের জানুয়ারিতে চিকালেংকা এলাকায় দুটি ট্রেনের সংঘর্ষে প্রাণহানি ও ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছিল, যা দেশটির রেল নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছিল।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।