ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে পাকিস্তানের ‘পূর্ণ চেষ্টা’: শেহবাজ শরীফ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ১০:৫৯:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ১০:৫৯:৪৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে পাকিস্তানের ‘পূর্ণ চেষ্টা’: শেহবাজ শরীফ ছবি সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তান সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে এবং অমীমাংসিত বিষয়গুলো সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে।
 

সোমবার পাকিস্তানের ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে দেওয়া বক্তব্যে শেহবাজ শরীফ বলেন, ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনাকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা উচিত। তিনি জানান, আলোচনার মাধ্যমে সম্ভাব্য সংঘাত এড়িয়ে স্থায়ী শান্তির পথে অগ্রসর হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
 

গত শনিবার ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনা হলেও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। তবে শেহবাজ শরীফের ভাষায়, “যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে এবং বাকি বিষয়গুলো সমাধানে পূর্ণ চেষ্টা চলছে।”
 

তিনি আরও বলেন, ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ শান্তি চুক্তি—যেমন অসলো, জেনেভা বা গুড ফ্রাইডে চুক্তি—বাস্তবায়নে দীর্ঘ সময় লেগেছে। সে প্রেক্ষাপটে চলমান প্রক্রিয়াটিও সময়সাপেক্ষ হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
 

পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেন, ইসলামাবাদে আলোচনার সময় ইরানি ও মার্কিন প্রতিনিধিদল টানা ২১ ঘণ্টা বৈঠক করেছে এবং এটি ছিল প্রথমবারের মতো দুই পক্ষের সরাসরি মুখোমুখি সংলাপ। দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে পাকিস্তানের কূটনৈতিক ও সামরিক নেতৃত্ব নিরলস কাজ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
 

এই প্রক্রিয়ায় ভূমিকার জন্য উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান আসিম মুনিরসহ সংশ্লিষ্টদের প্রশংসা করেন শেহবাজ শরীফ। তার মতে, তাদের প্রচেষ্টার ফলেই অন্তত দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি নিশ্চিত করা সম্ভব হয়েছে।
 

তিনি আরও জানান, আন্তর্জাতিক মহল থেকেও পাকিস্তানের এ উদ্যোগ ইতিবাচক সাড়া পেয়েছে। বিভিন্ন দেশের নেতা, এমনকি জাপানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও তাকে ফোন করে এই উদ্যোগের প্রশংসা জানানো হয়েছে।
 

শেহবাজ শরীফ বলেন, প্রায় পাঁচ দশক ধরে উত্তেজনাপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও ইরান ও যুক্তরাষ্ট্রকে একই টেবিলে বসানো একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ ঘটনাকে তিনি পাকিস্তানের জনগণের জন্য গর্বের মুহূর্ত হিসেবেও উল্লেখ করেন।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।