ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

ইসলামের দৃষ্টিতে পহেলা বৈশাখ ও শরীয়তের দৃষ্টিভঙ্গি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০২:৩২:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০২:৩৪:১৭ পূর্বাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
ইসলামের দৃষ্টিতে পহেলা বৈশাখ ও শরীয়তের দৃষ্টিভঙ্গি প্রতীকী ছবি- ( সংগৃহীত)

কেউ কেউ পহেলা বৈশাখ বা হিন্দুদের পূজা আসলে বলেন, ‘উৎসব-সংস্কৃতী সর্বজনীন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার’। অথবা বলেন, ‘সব বিষয়ে ধর্মকে টেনে আনবেন না।’ অথচ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, اَیَحۡسَبُ الۡاِنۡسَانُ اَنۡ یُّتۡرَکَ سُدًی ؕ মানুষ কি মনে করে যে, তাকে এমনিই ছেড়ে দেওয়া হবে? (আল ক্বিয়ামাহ আয়াতঃ ৩৬) অর্থাৎ মানুষ কি মনে করে তাকে দুনিয়ায় এমন স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হবে যে, সে শরীয়তের কোন আইন-কানুনের আওতায় থাকবে না এবং যা খুশী তাই করতে থাকবে?

হাদীসে এসেছে, তিন প্রকার মানুষ ছাড়া সকলেই সব সময় শরীয়তের আইন-কানুনের আওতায় থাকবে। এ ছাড়া অন্য কারো জন্য ইসলামের বাইরে যাওয়ার সুযোগ নেই। আলী (রাযিঃ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلاَثَةٍ عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَحْتَلِمَ وَعَنِ الْمَجْنُونِ حَتَّى يَعْقِلَ. তিন ব্যক্তি হতে কলম (শরীয়তের আইন) উঠিয়ে নেয়া হয়েছে। এরা হলোঃ ১. নিদ্রিত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয় ২. ছোট শিশু যতক্ষণ না সে বালেগ হয় এবং ৩. পাগল যতক্ষণ না সে সুস্থ হয়। (আবু দাউদ ৪৩৫১, পারিভাষিক সহীহ)

সুতরাং উক্ত তিন প্রকার মানুষ ছাড়া আর কারো জন্য কোন ক্ষেত্রেই গুনাহের কলম বন্ধ হবে না এবং ইসলামের বাইরে যাওয়া যাবে না। তাই মুসলিম-মুমিন দাবিকারী প্রত্যেক ব্যক্তির জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকে টেনে আনা আবশ্যক।

এ জন্যই আল্লাহ তাআলা মুমিনদেরকে আদেশ দিয়ে বলেন, یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا ادۡخُلُوۡا فِی السِّلۡمِ کَآفَّۃً ۪ وَلَا تَتَّبِعُوۡا خُطُوٰتِ الشَّیۡطٰنِ ؕ اِنَّہٗ لَکُمۡ عَدُوٌّ مُّبِیۡنٌ হে ঈমানদারগণ! তোমরা পরিপূর্ণভাবে-সম্পূর্ণরূপে ইসলামে প্রবেশ কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ অনুসরণ কর না। (আল-বাকারা, আয়াত: ২০৮)

আয়াতটির শানে নুজুল: হযরত আবদুল্লাহ ইবনে ছালাম, ছা'লাবা ইবনে এয়ামীন, আছাদ প্রমূখ ইহুদী হতে মুসলমান হয়েছিলেন। কিন্তু পুরাতন ধারণার ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট বলেন, আমরা ইহুদী থাকা অবস্থায় শনিবারের দিনকে সম্মান করতাম, এখন মুসলমান হওয়ার পরও আমাদেরকে শনিবার দিনকে সম্মান করার অনুমতি দিন। তখন এ আয়াত নাযিল হয়। (বয়ানুল কোরআন)

সুতরাং আকীদা-বিশ্বাসে, চিন্তা-চেতনায়, দেহ-মনে, পরিবার-সমাজে, লেনদেন-কায়কারবারে, সংস্কৃতী-উৎসবে, বন্ধুত্ব-শত্রুতায়, বিচার-শাস্তিতে, শিক্ষানীতি-রাজনীতিতে ও রাষ্ট্র পরিচালনা সহ সব ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে, সর্বাত্মকভাবে ইসলামে প্রবেশ কর। কুরআন-সুন্নাহয় যে নির্দেশনা দেওয়া হয়েছে, তারই অনুসরণ কর।

আর ইসলামে নামাজ, রোযা, হজ, যাকাত ও সূফিবাদের বয়ান যেভাবে আছে, তেমনিভাবে গুরুত্বের সাথে বিস্তৃতকারে আলোচিত হয়েছে সমাজ জীবনের বিধি-বিধান ও নীতিমালা। পোশাক- পরিচ্ছেদ, উৎসব-বিনোদন, শিল্প-সংস্কৃতী সহ সবই।

সহিহ বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, حفت الجنة بالمكاره، وحفت النار بالشهوات. মনে করতে চায় না এমন কাজ করলে জান্নাত পাওয়া যাবে। আর খাহেশাত ও প্রবৃত্তি পূজায় জাহান্নামে যেতে হবে।

পহেলা বৈশাখ, থার্টি ফাস্ট নাইট, ভালোবাসা দিবস এগুলো সবই ফ্রি মিক্সিং সহ নানা খাহেশাত ও প্রবৃত্তি পূজার এক একটা আয়োজন। সুতরাং কোন মুসলমান এগুলোতে অংশগ্রহণ করতে পারে না এবং এর স্বপক্ষেও বলতে পারে না।

শায়খ Sayed Ahmad হাফি. ; হানাফি ফিকহ ফেসবুক গ্রুপ থেকে সংগৃহীত


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।