ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

দুই শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: ইরানের স্পিকারের কঠোর অবস্থান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৪-২০২৬ ১১:০৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৬ ১১:০৮:১৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
দুই শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: ইরানের স্পিকারের কঠোর অবস্থান ছবি সংগৃহীত

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর এবং ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা শুরু হবে না বলে স্পষ্ট অবস্থান জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার। সম্ভাব্য আলোচনার আগে দেওয়া এই বার্তা কূটনৈতিক প্রক্রিয়াকে অনিশ্চয়তার মুখে ফেলেছে।
 

শুক্রবার (১০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, দুই পক্ষের মধ্যে যে সমঝোতার বিষয়গুলো ছিল, তার মধ্যে দুটি এখনো বাস্তবায়িত হয়নি। তিনি উল্লেখ করেন, প্রথমত লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে এবং দ্বিতীয়ত আলোচনা শুরুর আগেই ইরানের আটকে থাকা সম্পদ মুক্ত করতে হবে। এই দুটি শর্ত পূরণ ছাড়া কোনো আলোচনা শুরু হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
 

প্রস্তাবিত আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে গালিবাফের। তবে তার সাম্প্রতিক এই মন্তব্য আলোচনার সম্ভাবনাকে অনিশ্চিত করে তুলেছে। এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও জানিয়েছিল, লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই তেহরানের।
 

অন্যদিকে, আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইতোমধ্যে ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়েছেন। তার নেতৃত্বেই মার্কিন প্রতিনিধিদল আলোচনায় অংশ নেবে বলে জানা গেছে। সঙ্গে থাকবেন সাবেক প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার।
 

ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স বলেন, তিনি ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনার আশাবাদী। তবে তিনি সতর্ক করে দেন, ইরান যদি সদিচ্ছা নিয়ে না আসে, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি আরও জানান, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
 

বিশ্লেষকদের মতে, এই শর্ত আরোপের ফলে সম্ভাব্য কূটনৈতিক সংলাপ বিলম্বিত হতে পারে এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনের প্রচেষ্টায় নতুন জটিলতা তৈরি হতে পারে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।