ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

এপ্রিলের প্রথম সপ্তাহেই ৮৩ কোটি ডলার রেমিট্যান্স, ঊর্ধ্বমুখী প্রবাসী আয়ের ধারা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০৮:৪২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০৮:৪২:২০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
এপ্রিলের প্রথম সপ্তাহেই ৮৩ কোটি ডলার রেমিট্যান্স, ঊর্ধ্বমুখী প্রবাসী আয়ের ধারা ছবি সংগৃহীত

এপ্রিলের প্রথম সপ্তাহেই দেশে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স এসেছে, যা প্রবাসী আয়ের ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকার ইঙ্গিত দিচ্ছে। মাত্র সাত দিনে ৮৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
 

বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এপ্রিলের প্রথম সাত দিনে প্রাপ্ত এই রেমিট্যান্সের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। গত বছরের একই সময়ে দেশে এসেছিল ৬৩ কোটি ৬০ লাখ ডলার, অর্থাৎ এবারে প্রায় ১৮ কোটি ৭০ লাখ ডলার বেশি এসেছে।
 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় আসে গত বছরের মার্চ মাসে, যখন মোট ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার দেশে পাঠানো হয়। চলতি বছরের মার্চ মাসেও সেই ধারা অব্যাহত থেকে প্রায় ১৪ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে বলে জানানো হয়।
 

এ ছাড়া ২০২৫ সালের ডিসেম্বর মাসে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার এবং চলতি বছরের জানুয়ারিতে ৩১৭ কোটি ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ অবস্থানে রয়েছে।
 

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও অস্থিরতার প্রভাব বৈদেশিক মুদ্রাবাজারে পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের চাহিদা বৃদ্ধির ফলে স্থানীয় মুদ্রার বিপরীতে ডলারের বিনিময় হার বেড়েছে। এর ফলে প্রবাসীরা দেশে অর্থ পাঠিয়ে তুলনামূলক বেশি টাকা পাচ্ছেন, যা রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
 

তবে অর্থনীতিবিদদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দীর্ঘায়িত হলে তা বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি বাংলাদেশের ওপরও প্রভাব ফেলতে পারে। এ কারণে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।