ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ

ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার: স্পেশাল ফোর্সের শ্বাসরুদ্ধকর অভিযানে রণক্ষেত্র তেহরানের আকাশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০২:১৬:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০২:১৬:২১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার: স্পেশাল ফোর্সের শ্বাসরুদ্ধকর অভিযানে রণক্ষেত্র তেহরানের আকাশ ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের আকাশে ভূপাতিত হওয়া এফ-১৫ যুদ্ধবিমানের নিখোঁজ দ্বিতীয় ক্রুকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। কাতারভিত্তিক আল জাজিরাকে একটি সরকারি কর্মকর্তা নিশ্চিত করেছেন, পাইলটকে তুমুল গোলাগুলির মধ্যে উদ্ধার করা হয়েছে।

তবে উদ্ধার অভিযান এখনও চলমান এবং পাইলটকে নিরাপদে বাহিরে আনা একটি জটিল ও বিপজ্জনক প্রক্রিয়া হিসেবে দেখাচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকারী দলকে সফলভাবে ইরান থেকে বের হতে হবে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওই পাইলট এখনো ইরানের ভূখণ্ডেই আছেন। মার্কিন কর্মকর্তারা বলেছেন, উদ্ধারকারী দল এখনো বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছে। 

রিপোর্টে বলা হয়েছে, নিখোঁজ পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স রাতভর অভিযান চালায়, যেখানে ইরানি বাহিনীও তল্লাশি ও বাধার চেষ্টা চালায়। ওই ক্রু'কে উদ্ধারে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা শুক্রবার রাতে ইরানে প্রবেশ করে। ইরান পাইলটকে ধরিয়ে দিতে মোটা অঙ্কের পুরস্কারের ঘোষণা দেয়।

যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তার বরাতে সিবিএস নিউজ জানায়, নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে গেলে ইরানি বাহিনীর হামলার মুখে পড়ে আরেকটি মার্কিন যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার।  

সর্বশেষ খবর অনুযায়ী, মার্কিন বাহিনী পাইলটকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।