ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে

যুক্তরাষ্ট্রে গ্যাস স্টেশনে নৃশংস হামলা: বাংলাদেশি নারী নিলুফার ইয়াসমিন পারভীন নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ১১:৩১:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ১১:৩১:২৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
যুক্তরাষ্ট্রে গ্যাস স্টেশনে নৃশংস হামলা: বাংলাদেশি নারী নিলুফার ইয়াসমিন পারভীন নিহত ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে এক নৃশংস হামলায় নিলুফার ইয়াসমিন পারভীন নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রোলবার্ট জোয়াচিন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে একটি গ্যাস স্টেশনে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজের তথ্য অনুযায়ী, কয়েকদিন আগে অভিযুক্ত ব্যক্তি এটিএম থেকে টাকা তুলতে ব্যর্থ হয়ে ক্ষিপ্ত হয়ে পড়েন। তিনি ক্যাশ কাউন্টারে থাকা নিলুফারের কাছে টাকা দাবি করেন। তবে নিলুফার জানান, এটিএম মেশিন তার নিয়ন্ত্রণে নয় এবং ভুল পিন নম্বরের কারণে সমস্যা হতে পারে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তি সেদিন চলে গেলেও পরবর্তীতে প্রতিশোধমূলক হামলা চালায়। বৃহস্পতিবার ভোরে নিলুফারের ব্যক্তিগত গাড়ির সামনের কাঁচ হাতুড়ি দিয়ে ভাঙচুর করেন তিনি। বিষয়টি জানতে নিলুফার দোকান থেকে বের হলে অভিযুক্ত ‘গিভ মি মাই মানি’ বলে চিৎকার করে তার ওপর হামলা চালায়। হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে গুরুতর আহত হন তিনি।

ঘটনার পরপরই ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও জরুরি চিকিৎসা সেবার কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত নিলুফার ইয়াসমিন পারভীনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নে। তিনি মাত্র তিন মাস আগে ওই কনভিনিয়েন্স স্টোরে ক্যাশিয়ার হিসেবে কাজ শুরু করেছিলেন। তার ১৬ ও ২০ বছর বয়সী দুই কন্যাসন্তান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।