ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে

হামের প্রকোপে বাড়ছে মৃত্যু: ১৯ দিনে ৯৪ জনের প্রাণহানি, আতঙ্কে দেশজুড়ে অভিভাবকরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ১১:২৩:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ১১:২৩:৫২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৩ বার পঠিত
হামের প্রকোপে বাড়ছে মৃত্যু: ১৯ দিনে ৯৪ জনের প্রাণহানি, আতঙ্কে দেশজুড়ে অভিভাবকরা ছবি সংগৃহীত

দেশজুড়ে হাম-এর প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে, যা জনমনে বাড়াচ্ছে আতঙ্ক ও উদ্বেগ। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ জনের মৃত্যু হয়েছে।

শুধু গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের কয়েকটি জেলায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম-এ ২ জন এবং কক্সবাজার-এ ২ জন শিশু প্রাণ হারিয়েছে।

হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার গত ২৯ মার্চ থেকে দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা হামের টিকা পাচ্ছে।

চিকিৎসকদের মতে, সময়মতো টিকা না নেওয়ার কারণেই শিশুদের মধ্যে সংক্রমণের হার বেশি দেখা যাচ্ছে। তারা জানান, ভ্যাকসিন নেওয়ার ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, যা সংক্রমণের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়।

শিশু বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জন্মের পর নির্ধারিত সময় অনুযায়ী টিকা না দিলে শিশুদের মধ্যে নিউমোনিয়াসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৭ জন। তাদের মধ্যে নমুনা পরীক্ষায় ৪২ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।