ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আজ ১১ দলের বিক্ষোভ কর্মসূচি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ১০:২৪:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ১০:২৪:০৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আজ ১১ দলের বিক্ষোভ কর্মসূচি সংগৃহীত ছবি
 

জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। শনিবার (৪ এপ্রিল) বাদ আসর বাইতুল মোকাররমের উত্তর গেটে এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
 

বৃহস্পতিবার রাজধানীর গুলশান এলাকায় অনুষ্ঠিত এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ এ কর্মসূচির ঘোষণা দেন।
 

তিনি অভিযোগ করেন, সরকার সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং জনস্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। একই সঙ্গে তিনি বর্তমান সরকারের কর্মকাণ্ডকে সমালোচনা করে বলেন, জনগণের দাবি আদায়ে রাজপথের আন্দোলনই এখন প্রধান পথ হয়ে উঠেছে।
 

হামিদুর রহমান আজাদ বলেন, সংবিধান সংশোধনের পরিবর্তে পূর্ণাঙ্গ সংস্কার প্রয়োজন। তার মতে, কেবল সংশোধনের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয় এবং জনগণের মতামত যথাযথভাবে প্রতিফলিত না হলে আন্দোলন জোরদার করা হবে।
 

তিনি আরও জানান, জোটের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে—গণভোটের ফল দ্রুত বাস্তবায়নে সরকার উদ্যোগ না নিলে আগামী ৭ এপ্রিল পুনরায় বৈঠক করে দীর্ঘমেয়াদি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
 

এছাড়া তিনি সংসদে সরকারি দলের কার্যক্রম এবং জ্বালানি সংকট মোকাবিলায় ব্যর্থতার বিষয়েও সমালোচনা করেন। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বার্থ সংশ্লিষ্ট দাবিগুলো বাস্তবায়নে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।