ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব নোবিপ্রবি গবেষকদের নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার: নামকরণ বাংলাদেশের নামে রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা

ঝালকাঠিতে সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা ও প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ

নলছিটি ও রাজাপুরের সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে আলোচনা।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০১:০০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০১:০০:৫২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
ঝালকাঠিতে সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা ও প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ ছবি : প্রতিনিধি

১৬ নভেম্বর ২৬ সোমবার জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর ঝালকাঠিতে আওয়ামী লীগের ধারাবাহিক তৎপরতা জনমনে তীব্র শঙ্কার জন্ম দিয়েছে। একের পর এক বিতর্কিত ঘটনায় প্রশ্ন উঠছে স্থানীয় প্রশাসনের ভূমিকা এবং বিএনপির সাংগঠনিক সক্ষমতা নিয়ে।


সাম্প্রতিক ঘটনাপ্রবাহে দেখা যায়, নলছিটিতে পুলিশকে আক্রমণ করে গ্রেফতারকৃত এক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার মতো দুঃসাহসিক ঘটনা ঘটেছে। এর রেশ কাটতে না কাটতেই রাজাপুরের একটি বিদ্যালয়ে দশম শ্রেণীর শিক্ষার্থীদের দ্বারা 'জয় বাংলা' স্লোগান দেওয়ানো হয়েছে। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের উপজেলা কমিটিও অনুমোদিত হয়েছে।


প্রশাসনের দুর্বলতা নাকি রহস্যময় নীরবতা ও শক্তির মহড়া।


বিশ্লেষকদের মতে, একের পর এক আইনবিরোধী কর্মকাণ্ডে আওয়ামী লীগের এই প্রকাশ্য তৎপরতা তাদের শক্তির মহড়া প্রমাণেরই অংশ। প্রশাসন যদি শুরুতেই কঠোর ব্যবস্থা না নেয়, তবে জনমনে এই ধারণা বদ্ধমূল হবে যে, আইনের প্রয়োগে পক্ষপাতিত্ব করা হচ্ছে।


বিএনপির সাংগঠনিক দুর্বলতা ও করণীয়:


এই পরিস্থিতিতে বিএনপির নেতৃত্বের চরম দুর্বলতা ও সমন্বয়হীনতা স্পষ্ট হয়ে উঠেছে। ক্ষমতাচ্যুত একটি দলের নিষিদ্ধ কার্যক্রম রুখতে ব্যর্থতা তাদের জনসমর্থনে ভাটা ফেলতে পারে।


বিএনপিকে অবিলম্বে রাজপথে সক্রিয় হতে হবে। শুধু বিবৃতির মধ্যে সীমাবদ্ধ না থেকে, স্থানীয় প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতে হবে যেন আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়। একই সাথে, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করে জনমত গঠন করা এখন সময়ের দাবি।


ঝালকাঠির পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোরতা এবং বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা না থাকলে, ভবিষ্যতে এর চরম মাশুল গুনতে হতে পারে সংশ্লিষ্টদের


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।