ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব নোবিপ্রবি গবেষকদের নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার: নামকরণ বাংলাদেশের নামে রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার

থানায় গিয়েও হত্যার হুমকি পেলেন এনসিপির এমপি মাহমুদা মিতু

তেজগাঁও থানায় অভিযোগ জানাতে গিয়ে ফোনে প্রাণনাশের হুমকি, কয়েক দিন ধরেই পাচ্ছেন হুমকি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০২:৪৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০২:৪৬:৪৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
থানায় গিয়েও হত্যার হুমকি পেলেন এনসিপির এমপি মাহমুদা মিতু ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর তেজগাঁও থানায় প্রাণনাশের হুমকির বিষয়ে অভিযোগ জানাতে গেলে একটি বাংলাদেশি মোবাইল নম্বর থেকে তাঁকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়।


সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত। ঘটনার সময় তিনিও সেখানে উপস্থিত ছিলেন।


ইয়াসির আরাফাত জানান, ডা. মাহমুদা মিতু বেশ কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে হত্যার হুমকি পাচ্ছেন। এ বিষয়ে অভিযোগ জানাতে তিনি তেজগাঁও থানায় গেলে আবারও একটি বাংলাদেশি ফোন নম্বর থেকে কল করে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।


এর আগে রোববার (১৫ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে এনসিপি জানায়, দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য এবং জাতীয় নারীশক্তির আহ্বায়ক ডা. মাহমুদা মিতু অব্যাহতভাবে হত্যার হুমকি পাচ্ছেন। এ ঘটনায় তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।