ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ

হাজারীবাগে ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, আত্মহত্যার প্রাথমিক ধারণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ১২:১৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ১২:১৩:৪৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
হাজারীবাগে ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, আত্মহত্যার প্রাথমিক ধারণা ছবি সংগৃহীত

রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোডের একটি বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুল আমীন সীমান্ত (২৫)-এর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা যায়, সীমান্ত নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামের বাসিন্দা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজধানীর মনেশ্বর রোডে একটি পাঁচতলা ভবনের নিচতলায় এক বন্ধুর সঙ্গে ভাড়া থাকতেন।

সীমান্তের চাচা রুহুল আমিন জানান, রাত সাড়ে ১২টার দিকে সীমান্তের বন্ধু বাসায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি পরিবারের সদস্যদের খবর দেন। পরে দরজা ভেঙে সীমান্তকে বিছানায় অচেতন অবস্থায় পাওয়া যায় এবং দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সীমান্তের মা কোভিড-১৯ সময়ে মারা যান এবং তার বোন প্রতিবন্ধী। পারিবারিক এসব বিষয় নিয়ে তিনি মানসিকভাবে চাপে ছিলেন।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সীমান্ত কীটনাশক জাতীয় কিছু সেবন করে আত্মহত্যা করেছেন। ঘটনার সময় তার রুমমেট বাসায় ছিলেন না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।