ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব নোবিপ্রবি গবেষকদের নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার: নামকরণ বাংলাদেশের নামে রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড়

ঢাকায় কালবৈশাখী ঝড়: শিলা ও বজ্রসহ ভারী বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৪-২০২৬ ১১:১০:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৬ ১১:১০:১৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৪ বার পঠিত
ঢাকায় কালবৈশাখী ঝড়: শিলা ও বজ্রসহ ভারী বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ ছবি সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলা, বজ্রপাত ও ভারী বৃষ্টিতে জনজীবন ব্যাহত হয়েছে। সন্ধ্যার পর শুরু হওয়া এই ঝড়ে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অফিসফেরত মানুষসহ সাধারণ নাগরিকরা চরম ভোগান্তিতে পড়েন।
 

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যার দিকে আকাশে ঘন কালো মেঘ জমার পরপরই দমকা হাওয়া ও ধুলিঝড় শুরু হয়। পরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে তা তীব্র ঝড়ে রূপ নেয় এবং রাত ৮টার দিকে শুরু হয় ভারী বৃষ্টি। মিরপুর-১০, বাংলামোটর, শাহবাগ, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট ও তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টির ঘটনাও দেখা যায়।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ঝড়ো হাওয়ার পর ধুলিঝড় পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এরপর বজ্রপাত ও বিদ্যুৎ চমকানির সঙ্গে ভারী বর্ষণ শুরু হলে পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন, বিশেষ করে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা বেশি বিপাকে পড়েন।
 

বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন সড়কে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং যান চলাচলে ধীরগতি দেখা দেয়। অফিস ছুটির সময় ঝড় শুরু হওয়ায় সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়ে নগরবাসীর দুর্ভোগ বাড়িয়ে দেয়।
 

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকা ছাড়াও রাজশাহী, পাবনা, ফরিদপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
 

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, গ্রীষ্মের শুরুতে এ ধরনের কালবৈশাখী ঝড় স্বাভাবিক হলেও এর তীব্রতা বেশি হলে জনজীবনে সাময়িক অস্থিরতা তৈরি হয়। এ অবস্থায় অপ্রয়োজনে বাইরে না বের হওয়া এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।