ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত

দেড় দশক সংসদকে রাবার স্ট্যাম্প হিসেবে ব্যবহার করা হয়েছিল: ডেপুটি স্পিকার কায়সার কামাল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০৬:২৮:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০৬:২৮:২৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
দেড় দশক সংসদকে রাবার স্ট্যাম্প হিসেবে ব্যবহার করা হয়েছিল: ডেপুটি স্পিকার কায়সার কামাল ছবি সংগৃহীত

কায়সার কামাল বলেছেন, প্রায় দেড় দশক দেশে ফ্যাসিবাদের শাসন কায়েম ছিল এবং সেই সময় জাতীয় সংসদ–কে রাবার স্ট্যাম্প হিসেবে ব্যবহার করা হয়েছিল।

শনিবার সন্ধ্যায় সেগুনবাগিচা এলাকায় নেত্রকোনা সাংবাদিক ফোরাম-ঢাকা আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, অতীতে দেশে বিভিন্ন সময় স্বৈরাচার ও ফ্যাসিবাদ দেখা গেছে। তবে বর্তমানে দেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, সব রাজনৈতিক দল যদি সংসদকে কেন্দ্র করে তাদের আলোচনা ও সমালোচনা পরিচালনা করে, তাহলে দেশে গণতন্ত্র আরও সুপ্রতিষ্ঠিত হবে।

কায়সার কামাল আরও বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছাড়া কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়। গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে আইনের শাসন ও মানবাধিকারও নিশ্চিত হয়, যা রাষ্ট্রের অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।