ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন

৭ দিনের আল্টিমেটাম: চট্টগ্রামের অবৈধ ইটভাটা বন্ধের দাবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০৫:২৮:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০৫:২৮:১৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
৭ দিনের আল্টিমেটাম: চট্টগ্রামের অবৈধ ইটভাটা বন্ধের দাবি চট্টগ্রামে পরিবেশ দূষণের অভিযোগে সাত দিনের মধ্যে সব অবৈধ ইটভাটা বন্ধের আহ্বান জানানো হয়েছে। পরিবেশ রক্ষায় দ্রুত পদক্ষেপ চেয়েছে সংশ্লিষ্ট মহল।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। গতকাল মঙ্গলবার ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়েছে জানিয়ে মনজিল মোরসেদ আজাদীকে বলেন, জেলা প্রশাসককে আদালত অবমাননার নোটিশ পাঠিয়ে সাত দিনের মধ্যে চট্টগ্রামের অবৈধ সব ইটভাটা হাই কোর্টের নির্দেশ অনুসারে বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। নতুবা তার বিরুদ্ধে হাই কোর্টে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হবে।
 
জেলা প্রশাসক বরাবর পাঠানো নোটিশে বলা হয়, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় শত শত অবৈধ ইটভাটার কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। এরই প্রেক্ষিতে ২০২০ সালে জনস্বার্থে একটি রিট পিটিশন দায়ের করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। শুনানি শেষে ওই বছরের ১৪ ডিসেম্বর আদালত রুল জারি করে অবৈধ ইটভাটাগুলো বন্ধের নির্দেশ দেয়। আদালতের উক্ত নির্দেশনার পরও ইটভাটাগুলো বন্ধ না হওয়ায় একটি সম্পূরক আবেদন দাখিল করে জেলা প্রশাসকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। পরে ২০২১ সালের ১৩ জুন প্রায় শতাধিক অবৈধ ইটভাটা ভেঙে আদালতে প্রতিবেদন দাখিল করে তৎকালীন চট্টগ্রামের জেলা প্রশাসক আদালতে ক্ষমা প্রার্থনা করে অন্যান্য ইটভাটাগুলো বন্ধের প্রতিশ্রুতি দেন। নোটিশে বলা হয়, আদালতের একাধিকবার নির্দেশনা থাকা সত্ত্বেও চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় যে ইটভাটাগুলো বন্ধ করা হয়েছিল সেগুলো ফের চালু করা হয়েছে।
 
জানা যায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে আদালতের দেওয়া ২০২০ সালের ১৪ ডিসেম্বর এবং ২০২১ সালের ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারির নির্দেশনাগুলো পালন করার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। নোটিশে আরো বলা হয়, গত বছরের ১৪ নভেম্বর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, লোহাগাড়া উপজেলায় ৩৮টি ইটভাটার মধ্যে ৩৭টি ইটভাটার লাইসেন্স নেই। এছাড়া সাতকানিয়া, রাউজান, ফটিকছড়ি, পটিয়া, আনোয়ারাসহ বিভিন্ন উপজেলায় শত শত ইটভাটা আদালতের নির্দেশ অমান্য করে চলমান রয়েছে, যা আদালত অবমাননার সামিল।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।