ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা

আজ সরকারি দলের সংসদীয় সভা, স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্তের সম্ভাবনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৮:২৪:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৮:২৪:২৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
আজ সরকারি দলের সংসদীয় সভা, স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্তের সম্ভাবনা ছবি সংগৃহীত

জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে আজ বুধবার সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভায় স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ সংসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

বেলা ১১টায় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত সোমবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি দলের সব সংসদ সদস্যকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন, সেই বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এ ছাড়া সংসদীয় বিভিন্ন স্থায়ী কমিটি গঠন এবং সংসদের কার্যপ্রণালি সম্পর্কিত বিষয় নিয়েও সরকারদলীয় সংসদ সদস্যদের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে ঐকমত্য গঠনের লক্ষ্যে সরকারি ও বিরোধী দলীয় হুইপদের মধ্যেও একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সংসদ ভবনে চিফ হুইপের দপ্তরে অনুষ্ঠিত ওই বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম–এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন . রফিকুল ইসলাম খান, মো. আবুল হাসনাত ও মো. নূরুল ইসলাম। বৈঠকে সংসদের বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

 

 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।