ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

চট্টগ্রামে প্রকাশ্যে ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় মামলা, কারাগারে ৫

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০২-২০২৬ ১০:৩৪:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৬ ১১:৩০:১০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
চট্টগ্রামে প্রকাশ্যে ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় মামলা, কারাগারে ৫ চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল গেটের সামনে প্রকাশ্যে এক স্বর্ণ ব্যবসায়ীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে
চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল গেটের সামনে প্রকাশ্যে এক স্বর্ণ ব্যবসায়ীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ঘটনাস্থল থেকে আটক পাঁচজনকে কারাগারে প্রেরণ করেছে থানা পুলিশ।
 
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কোতায়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।
 
ভুক্তভোগী দোলন ধর (৪৩) কোতোয়ালী থানাধীন হাজারী গলিতে স্বর্ণের ব্যবসা করেন। তিনি কোতোয়ালী থানায় দায়ের করা এজাহারে জানান, গত ৬ জানুয়ারি দুই পরিচিত ব্যক্তির মাধ্যমে তিনি একটি স্বর্ণের দোকান বিক্রি করেন। ওই সূত্রে অভিযুক্তদের সঙ্গে তাঁর পরিচয় হয়।
 
এজাহার সূত্রে জানা যায়, গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে অভিযুক্ত ব্যক্তিরা দোকান ফেরত দেওয়ার বিষয়ে কথা বলার কথা বলে তাঁকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের গেটের সামনে ডাকেন। সেখানে পৌঁছালে কয়েকজন মিলে তাঁকে একটি কালো রঙের নোহা মাইক্রোবাসে (নম্বর: চট্ট-মেট্রো-চ-১১-৯৬৫৭) তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগে বলা হয়।
 
ভুক্তভোগীর দাবি, ধস্তাধস্তির একপর্যায়ে চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হন। এ সময় গাড়িটি দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করলে জনতার ভিড়ে আটকে যায়।
 
খবর পেয়ে কোতোয়ালী থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে এবং পাঁচজনকে গাড়িসহ আটক করে। তবে তাঁদের সঙ্গে থাকা আরও দুই থেকে তিনজন পালিয়ে যান বলে জানা গেছে।
 
আহত অবস্থায় দোলন ধর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। চিকিৎসা–সংক্রান্ত কাগজপত্র এজাহারের সঙ্গে সংযুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।