ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব

এমবিজেড-এর শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা: একের পর এক রাষ্ট্রপ্রধানের সফর বাতিল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৪:৪৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৪:৪৪:৩০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৫ বার পঠিত
এমবিজেড-এর শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা: একের পর এক রাষ্ট্রপ্রধানের সফর বাতিল ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান (এমবিজেড) গুরুতর অসুস্থ বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের পর এবার গ্রিসের প্রধানমন্ত্রীও তার নির্ধারিত আরব আমিরাত সফর বাতিল করেছেন। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুই দেশের শীর্ষ নেতার সফর স্থগিত হওয়ায় আরব আমিরাতের প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে বিশ্বজুড়ে নানা জল্পনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

 

​বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের বরাতে জানা গেছে, ইউএই প্রেসিডেন্টের অসুস্থতার খবরটি প্রথম সামনে আসে যখন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান হঠাৎ তার সফর বাতিল করেন। এর পরপরই গ্রিসের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও একই সিদ্ধান্তের কথা জানানো হয়। যদিও আমিরাতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অসুস্থতার ধরন সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অসমর্থিত সূত্রের দাবি—প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ হার্ট অ্যাটাক অথবা ব্রেইন স্ট্রোকের শিকার হয়েছেন। এমনকি কিছু মহলে তার মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়েছে।

 

​তবে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের সরকারি বার্তা সংস্থা (WAM) বা রাজপ্রাসাদ থেকে প্রেসিডেন্টের মৃত্যু বা শারীরিক অবস্থার অবনতি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, উচ্চপর্যায়ের সফরগুলো এভাবে বাতিল হওয়া স্বাভাবিক নয় এবং এটি বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। বর্তমানে বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে গভীর পর্যবেক্ষণ চলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।