ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব নোবিপ্রবি গবেষকদের নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার: নামকরণ বাংলাদেশের নামে রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

নির্বাচনের পর সরকার গঠন ও শপথ: কী বলছে সংবিধান?

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০২-২০২৬ ১১:০২:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৬ ১১:০২:৫৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৫ বার পঠিত
নির্বাচনের পর সরকার গঠন ও শপথ: কী বলছে সংবিধান? ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে বড় জয়ের পর এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রে নতুন সরকার গঠন ও ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া। নির্বাচন কমিশন ঘোষিত প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতোমধ্যেই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা (১৫০টির বেশি আসন) অর্জন করেছে। তবে নির্বাচনের জয় থেকে শুরু করে বঙ্গভবনে শপথ গ্রহণ পর্যন্ত আইনি ও সাংবিধানিক ধাপগুলো নিয়ে জনমনে নানা কৌতূহল দেখা দিয়েছে।

 

​সংবিধান অনুযায়ী, একটি নতুন সংসদ গঠিত হওয়ার প্রথম ধাপ হলো নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ। সাধারণত নির্বাচনের ফলাফল ঘোষণার তিন দিনের মধ্যে শপথ পাঠ করানোর রেওয়াজ থাকলেও এক্ষেত্রে কিছু আইনি ব্যাখ্যা রয়েছে। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচনের ফলাফল কেবল মুখে বা বেসরকারিভাবে ঘোষণা করলেই হবে না, তা 'সরকারি গেজেটে প্রজ্ঞাপিত' হতে হবে। গেজেট প্রকাশের পর পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ বাধ্যতামূলক। বেসরকারি ফলাফল ঘোষণার পর ইসির পক্ষ থেকে গেজেট প্রকাশ করতে সাধারণত কয়েক দিন সময়ের প্রয়োজন হয়। শপথ গ্রহণের পরই মূলত একজন নির্বাচিত ব্যক্তি আইনগতভাবে 'সংসদ সদস্য' হিসেবে গণ্য হন এবং এরপরই শুরু হয় পরবর্তী সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।