ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ

প্রধানমন্ত্রীদের সফর ঘিরে কড়া নিরাপত্তা, ৬ ঘণ্টা বন্ধ থাকবে দুই মহাসড়ক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৮:২৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৮:২৮:২২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৮ বার পঠিত
প্রধানমন্ত্রীদের সফর ঘিরে কড়া নিরাপত্তা, ৬ ঘণ্টা বন্ধ থাকবে দুই মহাসড়ক ছবি সংগৃহীত

নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের জাতীয় স্মৃতিসৌধ সফরকে কেন্দ্র করে সাভারে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বুধবার ভোর থেকে ছয় ঘণ্টা ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সফর নির্বিঘ্ন রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
 

নবগঠিত সরকার মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন। এ উপলক্ষে স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজসজ্জার কাজ শেষ করে প্রস্তুত রাখা হয়েছে।
 

ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, বুধবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গুরুত্বপূর্ণ দুই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে। জনগণকে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।
 

মঙ্গলবার আশুলিয়ার মির্জা গোলাম হাফিজ কলেজ মাঠে আয়োজিত এক নিরাপত্তা সভা শেষে তিনি বলেন, আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত এলাকায় সাড়ে তিন হাজারের বেশি পুলিশ ও গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবেন। পাশাপাশি সেনাবাহিনীও দায়িত্ব পালন করছে। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।
 

এদিকে গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, নিরাপত্তা ও সৌন্দর্যায়নের কাজের জন্য টানা তিন দিন স্মৃতিসৌধে সাধারণ মানুষের প্রবেশ সীমিত রাখা হয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে আবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।
 

কর্তৃপক্ষ জানায়, সফরকে সামনে রেখে স্মৃতিসৌধ চত্বরের অবকাঠামো সংস্কার, ধোয়ামোছা ও রঙের কাজ সম্পন্ন হয়েছে। বিভিন্ন রঙের ফুলগাছ দিয়ে চত্বর সাজানো হয়েছে এবং বেদি ও চলাচলের পথ পরিচ্ছন্ন রাখা হয়েছে।
 

সংশ্লিষ্টরা বলছেন, রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী উচ্চপর্যায়ের সফরে এমন নিরাপত্তা ব্যবস্থা নিয়মিতই নেওয়া হয়, যাতে অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায় এবং নিরাপত্তা ঝুঁকি কমানো সম্ভব হয়।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।