ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে

১৮ মাসের দায়িত্ব শেষে ইউনূসের বিদায়: ‘গণতন্ত্রের নতুন অভিযাত্রা শুরু’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০১:১৩:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০১:১৩:৩৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
১৮ মাসের দায়িত্ব শেষে ইউনূসের বিদায়: ‘গণতন্ত্রের নতুন অভিযাত্রা শুরু’ ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৮ মাস অন্তর্বর্তীকালীন সরকারের সফল নেতৃত্ব দেওয়ার পর জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে প্রচারিত এই ভাষণে তিনি দেশের দায়িত্ব একটি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তরের ঘোষণা দেন। ৫ আগস্টের গণ-অভ্যুত্থান পরবর্তী ভঙ্গুর রাষ্ট্রকে সচল করাকে নিজের মেয়াদের সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ হিসেবে অভিহিত করে তিনি বলেন, "বাংলাদেশ আজ এক নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় পদার্পণ করল।"

 

​ভাষণে ড. ইউনূস ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ‘উৎকৃষ্ট উদাহরণ’ হিসেবে উল্লেখ করে বিজয়ী ও বিজিত উভয় পক্ষকেই অভিনন্দন জানান। তিনি স্মরণ করেন সেই সংকটময় মুহূর্তের কথা, যখন ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ মুক্ত হলেও প্রশাসনিক স্থবিরতা চরমে ছিল। পলাতক ও অনুগত কর্মকর্তাদের ভিড়ে বিশ্বাসযোগ্য জনবল খুঁজে বের করা এবং অচল রাষ্ট্রযন্ত্রকে সচল করাই ছিল তাঁর সরকারের প্রাথমিক লক্ষ্য। তিনি উল্লেখ করেন, বিগত দেড় দশকে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন এবং জুলাই সনদের আলোকে সাংবিধানিক পরিবর্তনের লক্ষ্যে আয়োজিত গণভোট দেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।

 

​নিজের মেয়াদের অর্জন ও সীমাবদ্ধতার বিচারের ভার জনগণের ওপর ছেড়ে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার, বিচার এবং নির্বাচন—এই তিনটি মূল লক্ষ্য নিয়েই তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। মানবতাবিরোধী অপরাধ ও দুর্নীতির বিচারকে প্রতিশোধের ঊর্ধ্বে রাখার চেষ্টা করেছেন বলেও তিনি দাবি করেন। উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে ‘নতুন বাংলাদেশ’ গড়ার যে ভিত্তি স্থাপিত হয়েছে, তা আগামী দিনেও অটুট থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।