ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে

হামের উপসর্গ নিয়ে চমেক হাসপাতালে শিশুর মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ১১:৪৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ১১:৪৫:০৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
হামের উপসর্গ নিয়ে চমেক হাসপাতালে শিশুর মৃত্যু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সংক্রমণ বাড়ার আশঙ্কায় সতর্কতা জোরদারের কথা জানিয়েছে চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে সাফওয়ান নামের ৯ মাসের এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শিশুটির বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া বলে জানিয়েছে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে চট্টগ্রামের সরকারি বেসকারি বিভিন্ন হাসপাতালে গতকাল নতুন করে হামের উপসর্গ নিয়ে আরো ১৭ জন ভর্তি হয়েছে। এছাড়া গতকাল ১২ জনের নমুনা পরীক্ষার জন্য ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজলস–রুবেলা ল্যাবরেটরিতে (এনপিএমএল) পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মোট নমুনা পাঠানো হয়েছে ১২৩ শিশুর।
 
জানা গেছে, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে শিশুদের ভর্তি চাপ বাড়ায় আগামী রোববার থেকে বিশেষ টিকাদান কর্মসূচি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকাদানের আওতায় আনা হচ্ছে। বিশেষ করে যেসব শিশু একদম টিকা নেয়নি কিংবা এক ডোজ টিকা নিয়েছে তাদের টিকা দেয়ার প্রতি গুরুত্ব দেয়া হচ্ছে। স্বাভাবিক সময় ৯ মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেয়া হলেও এবার ৯ মাসের কম বয়সী শিশুদের হামের উপসর্গ দেখা দেয়ায় সেটি ৬ মাস করা হয়েছে।
 
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম বলেন, হামের উপসর্গ নিয়ে আরেকটি শিশুর মৃত্যু হয়েছে। তার নমুনা পাঠানো হয়েছে। শিশুটিকে কুতুবদিয়া থেকে প্রথম নগরীর বেসরকারি হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। তবে শিশুটির বাড়ি কঙবাজার অঞ্চলে হওয়ার কারণে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যার চট্টগ্রাম জেলার হিসাবে আমরা আনছি না।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।