ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র

সক্রিয় ফল্টে একের পর এক ভূমিকম্প, বাংলাদেশেও কম্পন; আফটারশকের সতর্কতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০২-২০২৬ ০৭:৩১:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৬ ০৭:৩১:৫৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
সক্রিয় ফল্টে একের পর এক ভূমিকম্প, বাংলাদেশেও কম্পন; আফটারশকের সতর্কতা সংগৃহীত ছবি
 

মিয়ানমারের একটি অত্যন্ত সক্রিয় ভূ-ফল্টে পরপর দুটি মাঝারি মাত্রার ভূমিকম্পের প্রভাবে ঢাকা ও চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, একই ফল্টে সাম্প্রতিক বছরেও বড় ভূমিকম্পের ইতিহাস থাকায় আগামী ২৪ ঘণ্টায় আফটারশক হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা ৪০ মিনিটের দিকে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯ এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৬৩ কিলোমিটার গভীরে, মিয়ানমারে। এ ভূমিকম্পটি যে ফল্ট লাইনে সংঘটিত হয়েছে, সেটিতে ২০২৪ সালে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছিল।
 

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, ফল্টটি অত্যন্ত সক্রিয় হওয়ায় স্বল্প সময়ের মধ্যে আফটারশক হওয়ার ঝুঁকি রয়েছে। তিনি আরও বলেন, ভূমিকম্পটির কেন্দ্র কক্সবাজার শহর থেকে দক্ষিণ-পূর্ব দিকে ২০০ কিলোমিটারের কম দূরত্বে হওয়ায় বাংলাদেশে কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে।
 

প্রথম ভূমিকম্পের মাত্র ২০ মিনিটের ব্যবধানে একই অঞ্চলে আরও একটি ভূমিকম্প আঘাত হানে। মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, বাংলাদেশ সময় রাত ৯টা ৫১ মিনিটে সংঘটিত দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে।
 

ইএমএসসির তথ্য অনুযায়ী, দ্বিতীয় ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তে শহর থেকে প্রায় ১১৫ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে এবং ইয়েনানগিয়াং শহর থেকে প্রায় ৯৮ কিলোমিটার পশ্চিমে। প্রথম ভূমিকম্পটির কেন্দ্রস্থলও এই এলাকার খুব কাছাকাছি ছিল, যা একই ফল্ট লাইনে ধারাবাহিক সিসমিক কার্যকলাপের ইঙ্গিত দেয়।
 

এর আগে একই দিনে ভোরে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও একটি মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায়।
 

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক এই ভূমিকম্পগুলো দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূ-কম্পনপ্রবণ অঞ্চলে সিসমিক চাপ সক্রিয় থাকার ইঙ্গিত দেয়। এ প্রেক্ষাপটে সম্ভাব্য আফটারশক ও ভূমিকম্পজনিত ঝুঁকি মোকাবিলায় সতর্ক থাকা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।