ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব

নতুন সরকারের প্রথম মন্ত্রিপরিষদ বৈঠক বুধবার বিকেল ৩টায়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৮:৩০:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৮:৩০:০১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৬ বার পঠিত
নতুন সরকারের প্রথম মন্ত্রিপরিষদ বৈঠক বুধবার বিকেল ৩টায় ছবি সংগৃহীত

সদ্য শপথ নেওয়া নতুন সরকারের প্রথম মন্ত্রিপরিষদ বৈঠক আগামীকাল বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ক্ষমতা গ্রহণের পর নীতিগত ও প্রশাসনিক কার্যক্রম শুরু করতে এ বৈঠক গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
 

মঙ্গলবার সন্ধ্যায় এ সময়সূচি জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মিডিয়া সেল। বৈঠকের এজেন্ডা আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হলেও নতুন সরকারের অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনা ও প্রশাসনিক নির্দেশনা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 

এর আগে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীও শপথ গ্রহণ করেন।
 

সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী শপথের পর মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকের মাধ্যমে সরকারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন, নীতিগত সিদ্ধান্ত এবং তাৎক্ষণিক প্রশাসনিক দিকনির্দেশনা নির্ধারণ করা হয়ে থাকে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।