ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

তারেক রহমান, শফিকুর ও নাহিদকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ও ধন্যবাদ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০২-২০২৬ ০৫:১৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০২-২০২৬ ০৫:১৩:৪৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
তারেক রহমান, শফিকুর ও নাহিদকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ও ধন্যবাদ ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দায়িত্বশীল ভূমিকা রাখায় বিএনপি নেতা তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলামকে অভিনন্দন ও বিশেষ ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার পৃথক টেলিফোন আলাপে তিনি দলগুলোর সংযত ও ইতিবাচক রাজনৈতিক আচরণের ভূয়সী প্রশংসা করেন।

 

​টেলিফোন সংলাপে প্রধান উপদেষ্টা প্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেন। নির্বাচনে দলটির বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হওয়ায় তিনি তাকে আন্তরিক অভিনন্দন জানান। এরপর ড. ইউনূস জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপি নেতা নাহিদ ইসলামের সঙ্গে কথা বলে তাদের নির্বাচনী সাফল্য ও পরবর্তী স্থিতিশীলতা বজায় রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

​প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলোর পরিমিতিবোধ ও দায়িত্বশীলতার কারণেই দেশজুড়ে একটি সুন্দর নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে আগামী দিনেও দলগুলো একইভাবে ঐক্যবদ্ধ ও সহযোগিতামূলক ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জনগণের প্রত্যাশা পূরণে দলমত নির্বিশেষে সকলকে দেশের স্বার্থে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।