ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ

রমাদানে দুআ : দুআয় কাটুক রহমত, নাজাত ও মাগফিরাতের সময় গুলো

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০১:৫২:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০২-২০২৬ ০১:৫৯:০০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
রমাদানে দুআ : দুআয় কাটুক রহমত, নাজাত ও মাগফিরাতের সময় গুলো প্রতীকী ছবি- ( সংগৃহীত)
রমাদান মাসকে ইসলামে বিশেষ মর্যাদাপূর্ণ একটি সময় হিসেবে ধরা হয়, যেখানে ইবাদত-বন্দেগির পাশাপাশি দুআর গুরুত্বও অত্যন্ত বেশি। দুআ মূলত আল্লাহর কাছে বান্দার চাওয়া, আকুতি ও আত্মসমর্পণের প্রকাশ। রমাদানে মানুষ গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা থাকে এবং ইবাদতের পরিবেশ তৈরি হয়। দুআর প্রতি মনোযোগ বৃদ্ধি পায়।
 
ইসলামি বর্ণনা অনুযায়ী, রোজাদারের দুআ বিশেষভাবে গ্রহণযোগ্য। বিশেষ করে ইফতারের আগমুহূর্তকে দুআ কবুলের গুরুত্বপূর্ণ সময় হিসেবে ধরা হয়।সারাদিনের রোজা শেষে একজন মানুষ যখন ইফতারের অপেক্ষায় থাকে, তখন তার হৃদয়ে বিনয়, কৃতজ্ঞতা ও আল্লাহর প্রতি নির্ভরতার অনুভূতি বেশি থাকে। ইফতারের আগে সময়কে দুআ, দরুদ এবং ইস্তিগফারে ব্যয় করার তাগিদ দেওয়া হয় যেহেতু এটি দুআ কবুলের জন্য গুরুত্বপূর্ণ সময় গুলোর মধ্যে একটি।
 
রমাদানে দুআ শুধু ব্যক্তিগত চাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি আত্মশুদ্ধি, নৈতিক উন্নতি এবং গুনাহ থেকে ফিরে আসার একটি শক্তিশালী মাধ্যম। দুআর মাধ্যমে একজন মানুষ নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে পারে, ভবিষ্যতে সঠিক পথে চলার তাওফিক চাইতে পারে এবং পরিবার-সমাজের কল্যাণ কামনা করতে পারে। নিয়মিত দুআ মানুষকে মানসিকভাবে দৃঢ় করে এবং বিপদ-আপদে ধৈর্য ধারণে সহায়তা করে।
 
রমাদানের শেষ দশককে দুআর জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ সময়। এ সময় লাইলাতুল কদরের সম্ভাব্য রাতগুলোতে আল্লাহর কাছে ক্ষমা, রহমত ও হেদায়াত চাওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। কুরআন নাজিলের এই মাসে কুরআনের আলোকে নিজের জীবন গড়ার অঙ্গীকার এবং উম্মাহর শান্তি ও কল্যাণের জন্য দুআ করাকে অনেকেই বড় সুযোগ হিসেবে মনে করেন। ফলে রমাদানে দুআকে নিয়মিত অভ্যাসে পরিণত করতে পারলে ব্যক্তি ও সমাজজীবনে এর ইতিবাচক প্রভাব পড়বে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।