ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ

গাজীপুরের ৫ আসনে ৪২ প্রার্থীর মধ্যে ৩২ জনের জামানত বাজেয়াপ্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৯:০৭:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৯:০৭:১৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
গাজীপুরের ৫ আসনে ৪২ প্রার্থীর মধ্যে ৩২ জনের জামানত বাজেয়াপ্ত ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর জেলার পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৪২ জন প্রার্থীর মধ্যে ৩২ জনই ন্যূনতম ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের অন্তত ১২ দশমিক ৫ শতাংশ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
 

গাজীপুর জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, পাঁচটি আসনে বিজয়ী ও তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী—মোট ১০ জন ছাড়া অন্য সব প্রার্থী নির্ধারিত ভোটসীমা অর্জনে ব্যর্থ হয়েছেন। ফলে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
 

গাজীপুর-১ আসনে (কালিয়াকৈর ও মহানগরের অংশ) মোট কাস্টিং ভোট পড়ে ৩ লাখ ৮২ হাজার ২৪৪টি। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী মো. মজিবুর রহমান জয়ী হন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মো. শাহ আলম বকশী।
 

গাজীপুর-২ (সদর ও টঙ্গী) আসনে ৩ লাখ ৫৯ হাজার ৪৬৪ ভোটের মধ্যে এম. মঞ্জুরুল করিম রনি জয় পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আলী নাছের খান।
 

গাজীপুর-৩ (শ্রীপুর ও সদরের অংশ) আসনে ৩ লাখ ৩ হাজার ৯৭২ ভোট পড়ে। এখানে বিএনপির ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ এহসানুল হক।
 

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে মোট কাস্টিং ভোট ২ লাখ ৪ হাজার ৪৪টি। এ আসনে জামায়াতের সালাহ উদ্দিন জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শাহ রিয়াজুল হান্নান।
 

গাজীপুর-৫ (কালীগঞ্জ ও সিটির অংশ) আসনে ২ লাখ ২৯ হাজার ৯২৯ ভোটের মধ্যে বিএনপির এ কে এম ফজলুল হক মিলন বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের মো. খায়রুল হাসান।
 

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বহু প্রার্থীর অংশগ্রহণ থাকলেও অধিকাংশই উল্লেখযোগ্য ভোট পেতে ব্যর্থ হওয়ায় জামানত বাজেয়াপ্তের সংখ্যা বেশি হয়েছে। এটি নির্বাচনী প্রতিযোগিতার বাস্তব চিত্র ও ভোটারদের পছন্দের প্রতিফলন বলেও তারা মনে করছেন।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।