ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

নির্বাচনের ছুটিতেও খোলা থাকবে চট্টগ্রাম কাস্টমস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০২-২০২৬ ১০:৫৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৬ ১১:২৯:০২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
নির্বাচনের ছুটিতেও খোলা থাকবে চট্টগ্রাম কাস্টমস জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সরকারি ছুটির দিনেও চট্টগ্রাম কাস্টম হাউস খোলা থাকছে।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সরকারি ছুটির দিনেও চট্টগ্রাম কাস্টম হাউস খোলা থাকছে। জরুরি আমদানি–রপ্তানি কার্যক্রমে যেন বিঘ্ন না ঘটে সে কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তারা। গত সোমবার চট্টগ্রাম কাস্টমসের উপ–কমিশনার হাবীবুর রহমান স্বাক্ষরিত এক অফিসে আদেশে বলা হয়েছে, আজ বুধবার ও আগামীকাল নির্বাচনের দিন বৃহস্পতিবার জরুরি সেবা নির্বিঘ্ন রাখার জন্য কাস্টম হাউস খোলা হয়েছে। আদেশে নয়জন সহকারী কমিশনার এবং বিভিন্ন সেকশনের রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে।
 
চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তারা বলছেন, আমদানি–রপ্তানি নথির অ্যাসেসমেন্ট, পণ্য চালান খালাসসহ কাস্টমস সংক্রান্ত সব ধরনের সেবা পাবেন সেবাগ্রহীতারা। তবে চট্টগ্রাম কাস্টমসের সেবাগ্রহীতারা বলছেন, চট্টগ্রাম কাস্টমস খোলা কাস্টমস রাখা সিদ্ধান্ত এক প্রকার ফরমায়েসি সিদ্ধান্ত। এতে সেবাগ্রহীতাদের কোনো উপকার হবে না। কারণ ইতোমধ্যে রাস্তায় গণপরিবহন কমে গেছে। ছুটির কারণে অধিকাংশ সিএন্ডএফ কর্মী গ্রামের বাড়িতে চলে গেছে।
 
জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন দৈনিক আজাদীকে বলেন, কাস্টম হাউস খোলা রাখার বিষয়টি আমরা সংশ্লিষ্ট সকল সেবাগ্রহীতাদের আগে থেকেই জানিয়ে রেখেছি। আমার দিক থেকে আমরা আমদানি–রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য সচেষ্ট রয়েছি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।