ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব নোবিপ্রবি গবেষকদের নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার: নামকরণ বাংলাদেশের নামে রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ

আপনার ভোটকেন্দ্র কোথায়? জেনে নিন তথ্য পাওয়ার ৪টি সহজ উপায়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০২-২০২৬ ১২:০৮:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৬ ১২:০৮:৪৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮০ বার পঠিত
আপনার ভোটকেন্দ্র কোথায়? জেনে নিন তথ্য পাওয়ার ৪টি সহজ উপায় ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের সুবিধার্থে চারটি বিশেষ সেবা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটাররা এখন ঘরে বসেই মোবাইল অ্যাপ, এসএমএস, ওয়েবসাইট কিংবা হটলাইনে কলের মাধ্যমে তাদের নির্দিষ্ট ভোটকেন্দ্র ও ভোটার নম্বর সংক্রান্ত নির্ভুল তথ্য জেনে নিতে পারবেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটারদের ভোগান্তি কমাতে এবং দ্রুত তথ্য নিশ্চিত করতেই আধুনিক এই ডিজিটাল সেবাগুলো চালু করেছে কমিশন।

 

​নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, ভোটারদের জন্য সবচেয়ে সহজ সমাধান হিসেবে থাকছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামক মোবাইল অ্যাপ। গুগল প্লে-স্টোর বা অ্যাপ-স্টোর থেকে এটি ডাউনলোড করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও জন্ম তারিখ দিলেই মুহূর্তের মধ্যে কেন্দ্রের নাম, ঠিকানা ও ভোটার ক্রমিক নম্বর দেখা যাবে। এছাড়া যারা ইন্টারনেটে অভ্যস্ত নন, তাদের জন্য ১০৫ নম্বর হটলাইনটি অত্যন্ত কার্যকর। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই নম্বরে কল করে সরাসরি অপারেটরের সহায়তা নিয়ে তথ্য সংগ্রহ করা যাবে।

 

​অল্প সময়ে তথ্যের জন্য এসএমএস সেবাও রাখা হয়েছে। ফোনের মেসেজ অপশনে গিয়ে 'PC [Space] NID Number' লিখে ১০৫ নম্বরে পাঠালেই ফিরতি বার্তায় সব তথ্য পৌঁছে যাবে। পাশাপাশি ইসির অফিসিয়াল ওয়েবসাইট (ecs.gov.bd) ভিজিট করে গুগল ম্যাপের সহায়তায় ভোটকেন্দ্রের সঠিক অবস্থান ও দূরত্বের দিকনির্দেশনাও পাওয়া যাবে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এই সমন্বিত উদ্যোগের ফলে ভোটাররা কেন্দ্রে গিয়ে অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা থেকে মুক্তি পাবেন এবং নির্বাচনের দিন ভোটপ্রক্রিয়া আরও গতিশীল হবে।

 (সূত্র: বাসস)


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।