ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদিতে হজ পালনে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভালুকা মিরপুরের কালশী বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে, নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন ঈদের পর সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য থাকবে আলাদা কোচ: রেলমন্ত্রী চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, যৌথ বাহিনীর চিরুনি অভিযান হজে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু নরসিংদীতে নিষিদ্ধ আ.লীগের হামলা: কান ধরে ওঠবস করানো হলো ৬ পুলিশকে, গ্রেফতার ৪ হরমুজ সংকটে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার, ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহর কড়া ফেসবুক পোস্ট ১ জুন থেকে বাড়ছে বিদ্যুতের দাম: পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বড় বৃদ্ধির প্রস্তুতি দেওয়ানি আদালতের ছুটিতে জরুরি মামলার জন্য ৭২ ‘ভ্যাকেশন জজ’ নিয়োগ মেট্রোরেলে বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য টিকিটে ২৫ শতাংশ ছাড় ঘোষণা ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ঝিনাইদহে জুমার নামাজের পর এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত তিনজন কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট: চাহিদার অর্ধেক নতুন নোটও দিতে পারছে না টাঁকশাল, বাজারে ছেঁড়া-ফাটা টাকার ছড়াছড়ি

আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলে ১৫টি স্কুল নির্মাণ করেছে তালেবান সরকার

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ১০:১২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ১০:১২:০৩ অপরাহ্ন
আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলে ১৫টি স্কুল নির্মাণ করেছে তালেবান সরকার
আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলে ১৫টি স্কুল নির্মাণ করেছে দেশটির ইমারাতে ইসলামিয়ার সরকার।
 
সোমবার (২ জুন) বাখতার নিউজের খবরে একথা জানানো হয়।
 
খবরে বলা হয়, দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতির লক্ষ্যে পাকতিয়া প্রদেশের ১৪টি জেলায় ১৫টি নতুন স্কুল ভবনের নির্মাণ কাজ সম্পন্ন এবং স্থানীয় কর্তৃপক্ষের কাছে তা হস্তান্তর করেছে আফগান শিক্ষা মন্ত্রণালয়।
 
এনএসআরডিও সংস্থার অর্থায়নে ১৯২ মিলিয়ন আফগানি ব্যয়ে স্কুল ভবনগুলো নির্মাণ করা হয়। এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে আফগান শিক্ষামন্ত্রী মাওলানা হাবিবুল্লাহ আগা সহ ইমারাত সরকারের বেশ কয়েকজন আঞ্চলিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে বক্তৃতাকালে শিক্ষামন্ত্রী আফগানিস্তানের ভবিষ্যতের জন্য শিক্ষার গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন স্থাপনাগুলো হাজার হাজার শিক্ষার্থীকে একটি নিরাপদ এবং উপযুক্ত শিক্ষার পরিবেশ প্রদান করবে।
 
তিনি শিক্ষা খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় ইমারাত সরকারের অব্যাহত প্রচেষ্টার প্রতিশ্রুতি দেন। শিক্ষার্থীদের স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি সহ উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করেন।
 
তিনি আরো বলেন, “বিশ্বব্যাপী প্রতিযোগিতা করার জন্য, তাদের চ্যালেঞ্জ জানানোর জন্য ধর্মীয় ও আধুনিক উভয় জ্ঞানের সমন্বয়ে সজ্জিত কারিকুলামে শিক্ষিত হয়ে উঠা যুবকদের প্রয়োজন। আমি অভিভাবকদের তাদের সন্তানদের উভয় ক্ষেত্রেই সহায়তা করার জন্য অনুরোধ করছি।”
 
পাকতিয়ার শিক্ষা পরিচালক মাওলানা আব্দুল ওয়াকিল খালিদের মতে, প্রতিটি নতুন ভবনে ছয়টি শ্রেণীকক্ষ এবং একটি প্রশাসনিক অফিস রয়েছে। মাত্র ৯ মাসে এসব ভবনের কাজ সম্পন্ন হয়েছে।
 
সংবাদমাধ্যমের তথ্যমতে, আফগান সরকারের এই উদ্যোগকে প্রদেশের শিক্ষাগত অবকাঠামো উন্নয়নের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা দীর্ঘদিন ধরে অপর্যাপ্ত সুযোগ-সুবিধার সাথে লড়াই করে আসছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন