ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

অর্থ আত্মসাতে জড়িত ব্যবসায়ী ও ব্যাংকারদের বিরুদ্ধে দুদকের কঠোর ব্যবস্থা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ১১:২৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ১১:২৫:০৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
অর্থ আত্মসাতে জড়িত ব্যবসায়ী ও ব্যাংকারদের বিরুদ্ধে দুদকের কঠোর ব্যবস্থা ছবি সংগৃহীত
ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে দু’টি বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ২ কোটি ১৩ লাখ ৯৫হাজার টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করার অভিযোগে এক ব্যবসায়ী ও দু’টি ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। দুদকের প্রধান কার্যালয় থেকে এ দুটি মামলা দায়ের করা হয়। প্রথম মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা পারস্পরিক যোগসাজশে ভুয়া জাতীয় পরিচয়পত্র ও জাল দলিল ব্যবহার করে মর্টগেজকৃত সম্পত্তি অন্যত্র বন্ধক রাখা সত্ত্বেও তা গোপন করেন।

ঋণ গ্রহণের ক্ষেত্রে সম্পত্তির মূল দলিল না নিয়েই কেবল সার্টিফায়েড কপির ওপর ভিত্তি করে অনুমোদন দেওয়া হয়। এই প্রক্রিয়ায় সিসি (হাইপো) লোন বাবদ ১ কোটি টাকা এবং এলটিআর লোন বাবদ ৩৭ লাখ ৯৫ হাজার ৩৮৩ টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়। এ মামলার প্রধান আসামি খন্দকার ট্রেডিং কর্পোরেশন, এস টিভি বাংলা ও পদ্মা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজের মালিক মো. সাইফুল কবির। অন্যান্য আসামিরা হলেন-বাংলাদেশ কমার্স ব্যাংকের কর্মকর্তা মো. হাসান ফারুক, মো. রাজিব দরজি, মুহাম্মদ রেজাউল হক রেজা। দ্বিতীয় মামলার এজাহারে বলা হয়, সাইফুল কবির তার ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পর্কে ভুয়া তথ্য ও জাল এনআইডি ব্যবহার করে ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে সম্পত্তি অন্যত্র বন্ধক রাখা সত্ত্বেও তথ্য গোপন করে ব্যাংক থেকে ৭৫ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারাও যথাযথ যাচাই-বাছাই না করেই ঋণ অনুমোদনে সহায়তা করেন।

প্রথম মামলার প্রধান আসামি দ্বিতীয় মামলারও প্রধান আসামি। দ্বিতীয় মামলার অন্য আসামিরা হলেন- উত্তরা ব্যাংকের ডিজিএম মো. মোজাম্মেল হক ও সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. হাসান উল মামুন।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।