ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

সেপ্টেম্বর থেকে দৈনিক ৫ লাখ ৪৭ হাজার ব্যারেল তেল উত্তোলনের ঘোষণা ওপেক প্লাসের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৩:৩৫:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৩:৩৫:৫৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
সেপ্টেম্বর থেকে দৈনিক ৫ লাখ ৪৭ হাজার ব্যারেল তেল উত্তোলনের ঘোষণা ওপেক প্লাসের সংগৃহীত ছবি

তেল উত্তোলন বাড়ানোর বিষয়ে একমত হয়েছে ওপেক প্লাস জোট। রোববার (৩ আগস্ট) এক ভার্চুয়াল বৈঠকে সদস্য দেশগুলো এ সিদ্ধান্তে পৌঁছায়। সিদ্ধান্ত অনুযায়ী, সেপ্টেম্বর মাসে জোটটি দৈনিক ৫ লাখ ৪৭ হাজার ব্যারেল তেল উত্তোলন করবে। এই সিদ্ধান্তের পেছনে বিশ্ববাজারে তেলের চাহিদা বৃদ্ধি ও কম মজুতের বিষয়টি কাজ করেছে বলে জানায় জোটটি। খবর সিএনএন।
 

তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক ও তাদের সহযোগী দেশগুলো মিলে ওপেক প্লাস গঠিত। এই জোট বর্তমানে বিশ্বের প্রায় অর্ধেক তেল উৎপাদন করে থাকে। গত এপ্রিলে এ জোটের আটটি দেশ দৈনিক এক লাখ ৩৮ হাজার ব্যারেল তেল উত্তোলন করেছিল, যা মে, জুন ও জুলাই মাসে বেড়ে দাঁড়ায় চার থেকে পাঁচ লাখ ব্যারেলের বেশি। আগস্টে দৈনিক উত্তোলন দাঁড়িয়েছে ৫ লাখ ৪৮ হাজার ব্যারেল।
 

ওপেক প্লাসের এবারের সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে, যখন রাশিয়ার তেলের ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে উত্তেজনা চলমান। যুক্তরাষ্ট্রের অনুরোধ সত্ত্বেও ভারত এখনও রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে। এই প্রেক্ষাপটে তেল উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস।
 

জ্বালানিটির দাম নিয়ে এখনই বড় কোনো পরিবর্তন দেখা না গেলেও, বাজার বিশ্লেষকরা বলছেন যে, বর্তমান ৭০ ডলারে প্রতি ব্যারেল বিক্রির হার জোটের আত্মবিশ্বাস বাড়িয়েছে। লন্ডনভিত্তিক সংস্থা এনার্জি অ্যাসপেক্টসের সহপ্রতিষ্ঠাতা অমৃতা সেন বলেন, “বাজার কাঠামো কম মজুতের ইঙ্গিত দিচ্ছে।”
 

তবে জোটের দুইটি সূত্র জানিয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর ফের বৈঠকে বসবে ওপেক প্লাসের আট সদস্য। ওই বৈঠকে দৈনিক ১.৬৫ লাখ ব্যারেল তেল উত্তোলন কমানোর বিষয়ে আলোচনা হতে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।