ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ট্রাম্পের হুমকি উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কিনে যাবে ভারত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ১১:৩০:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ১১:৩০:১৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কিনে যাবে ভারত সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও রাশিয়া থেকেই জ্বালানি তেল কেনা অব্যাহত রাখবে ভারত। বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক দুই ভারতীয় কর্মকর্তা। শনিবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
 

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ট্রাম্প ভারতের বিরুদ্ধে ‘অন্যায্য বাণিজ্য অনুশীলন’ এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ জ্বালানি ও অস্ত্র সম্পর্কের অভিযোগ তুলেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি লিখেছেন, ভারতকে ২৫% শুল্ক এবং অতিরিক্ত জরিমানা দিতে হবে, যা কার্যকর হবে আগস্টের শুরু থেকে।
 

এর পরদিন, ১ আগস্ট ট্রাম্প দাবি করেন, তিনি শুনেছেন ভারত রাশিয়া থেকে আর তেল কিনবে না। তবে ওই সময় তিনি নিজের দাবির পক্ষে নিশ্চিত কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি।
 

ট্রাম্পের এমন দাবিকে খণ্ডন করে ভারতীয় কর্মকর্তারা রয়টার্সকে জানান, ভারত রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাবে। তাদের একজন বলেন, “রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘমেয়াদি জ্বালানি চুক্তি রয়েছে। এমন চুক্তি রাতারাতি বাতিল করা সম্ভব নয়।” বর্তমানে রাশিয়া ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ, যা ভারতের মোট তেল আমদানির প্রায় ৩৫ শতাংশ জোগান দেয়।
 

ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই আমদানি আন্তর্জাতিক নিয়মের আওতায় হচ্ছে। কারণ রাশিয়ার তেলের ওপর সরাসরি কোনো মার্কিন বা ইউরোপীয় নিষেধাজ্ঞা নেই। বরং জি-সেভেন এবং ইউরোপীয় ইউনিয়ন একটি নির্ধারিত মূল্যসীমা কাঠামো অনুসরণ করছে।
 

রয়টার্সের পক্ষ থেকে ভারতের জ্বালানি ক্রয় নীতির বিষয়ে মন্তব্য চাইলে সরকার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। একইভাবে হোয়াইট হাউসও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
 

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, “আমরা আমাদের জ্বালানি উৎস নির্বাচনের ক্ষেত্রে বৈশ্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করি। ভারতের সম্পর্কগুলো তাদের নিজস্ব শক্তির উপর দাঁড়িয়ে আছে এবং তা তৃতীয় কোনো দেশের দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা উচিত নয়।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।