ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ভারি বৃষ্টিতে বেইজিংয়ের পাহাড়ি অঞ্চলে ৩৪ জনের প্রাণহানি, স্কুল-পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১০:৪৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১০:৪৫:৫৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
ভারি বৃষ্টিতে বেইজিংয়ের পাহাড়ি অঞ্চলে ৩৪ জনের প্রাণহানি, স্কুল-পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা ভারি বৃষ্টিতে বেইজিংয়ের পাহাড়ি অঞ্চলে বন্যা ।ছবি: সংগৃহীত
 
ভারি বর্ষণের ফলে এখন পর্যন্ত ১৩৬টি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু সড়ক। প্রায় ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। সোমবার বেইজিং তার সর্বোচ্চ স্তরের বন্যা সতর্কতা জারি করে।
 
চীনের ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে বেইজিংয়ে একদিনেই অন্তত ৩৪ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ আরো অনেকে। মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গত কয়েক দিনে চীনের উত্তরাঞ্চলে তীব্র বর্ষণ বন্যা ও ভূমিধসের সৃষ্টি করেছে। খবর সিএনএন।
 
সোমবার বেইজিং ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বৃষ্টিপাত আরো তীব্র হয়। রাজধানীর উত্তর-পূর্বে অবস্থিত মিইউন জেলায় ২৮ জন ও ইয়ানছিং জেলায় আরো দুইজন প্রাণ হারান বলে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে। বেইজিংসহ উত্তরাঞ্চলের হেবেই, জিলিন, শানদং প্রদেশে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। সোমবার হেবেই প্রদেশে ভূমিধসে চারজনের মৃত্যু হয়েছে।
 
সোমবারের প্রতিবেদনে বলা হয়েছে, পার্শ্ববর্তী হ্যবেই প্রদেশের লুয়ানপিং কাউন্টির একটি প্রত্যন্ত অঞ্চলে ভূমিধসে চারজন নিহত হয়েছে। আরো আটজন নিখোঁজ। স্থানীয় এক বাসিন্দা রাষ্ট্র-সমর্থিত বেইজিং নিউজকে জানান, যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন এবং তিনি তার আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
 
ভারি বর্ষণের ফলে এখন পর্যন্ত ১৩৬টি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু সড়ক। প্রায় ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। যার মধ্যে প্রায় ১৭ হাজার মানুষ মিইউন এলাকায় বলে সিসিটিভি জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, বেইজিংয়ের আবাসিক এলাকা দিয়ে বয়ে যাচ্ছে বন্যার পানি, ভাসিয়ে নিয়ে যাচ্ছে গাড়ি, বিদ্যুতের খুঁটি উপড়ে ফেলছে আর রাস্তাগুলোকে নদীতে পরিণত করছে।
 
সোমবার বেইজিং তার সর্বোচ্চ স্তরের বন্যা সতর্কতা জারি করে। বন্ধ ঘোষণা করা হয় স্কুল ও পর্যটন কেন্দ্র। সেইসঙ্গে গ্রামীণ এলাকায় হোমস্টে ও ক্যাম্পিং কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেয়।
 
এখনো নিখোঁজ ব্যক্তিদের সন্ধান ও উদ্ধারকাজে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিপদাপন্ন মানুষদের দ্রুত ও সঠিকভাবে সরিয়ে পুনর্বাসন করার পাশাপাশি প্রাণহানি যতটা সম্ভব কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।