ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব

বাঁধনের উদ্যোগে বরিশালের অমৃত লাল দে কলেজে ৭২ জনের রক্তের গ্রুপ নির্ণয়

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে সংগঠনটি।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৮:১৯:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৮:১৯:৫৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৪ বার পঠিত
বাঁধনের উদ্যোগে বরিশালের অমৃত লাল দে কলেজে ৭২ জনের রক্তের গ্রুপ নির্ণয় ছবি : প্রতিনিধি

বরিশালের অমৃত লাল দে মহাবিদ্যালয়ে বিনামূল্যে ৭২ জনের রক্তের গ্রুপ নির্ণয় করেছে বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন), সরকারি ব্রজমোহন কলেজ (বিএম কলেজ) ইউনিট, বরিশাল জোন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।


কর্মসূচিতে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা এবং অন্যদেরও এ মানবিক কাজে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।


কর্মসূচিতে অমৃত লাল দে মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুল হকসহ প্রতিষ্ঠানের বেশ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন। এ ছাড়া বাঁধন বিএম কলেজ ইউনিটের সভাপতি মো. অনিক মোল্লা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ ইউনিটের কার্যকরী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।


এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরে অমৃত লাল দে মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুল হক বলেন, প্রত্যেক মানুষের নিজের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। পাশাপাশি প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা এবং অন্যদেরও এ কাজে উদ্বুদ্ধ করা উচিত। তিনি বাঁধনের এ উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।


বাঁধন বিএম কলেজ ইউনিটের সভাপতি মো. অনিক মোল্লা বলেন, “আমরা এমন একটি দিনের স্বপ্ন দেখি, যেদিন বাংলাদেশের প্রতিটি মানুষ নিজের রক্তের গ্রুপ জানবে এবং স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী হবে। স্বেচ্ছায় রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে রূপান্তর করাই বাঁধনের মূল লক্ষ্য। এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।