সুন্নাহর সাথে, দুআর সাথে ফাতিমার প্রতিদিন
প্রিয় ছোট্ট ভাই/বোন, তুমি কি ফাতিমাকে চেন? ছন্দে ছন্দে জেনে নাও কীভাবে ফাতিমা দুআ এবং সুন্নাহর সাথে তার দিন অতিবাহিত করে।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৮:৫১:১৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৮:৫৩:১৪ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৭ বার পঠিত
প্রতীকী ছবি- ( সংগৃহীত)
আমি ফাতিমা,
মহান রব আল্লার কথা আমি,
অমান্য করি না।।
রাতে ঘুমানোর আগে আমি,
পড়ি ঘুমের দুআ;
সকালবেলা জেগে আমি,
পড়ি ঘুম থেকে উঠার দুআ।।
আমি ফাতিমা,
রসুল ﷺ এর সুন্নাহ আমি,
অবহেলা করি না।।
খাওয়ার আগে আমি,
পড়ি "বিসমিল্লাহ্",
খাওয়া শেষে আমি,
পড়ি " আলহামদুলিল্লাহ"।।
আমি ফাতিমা,
মা-বাবার কথা আমি,
অমান্য করি না।।
প্রতিদিন ৫ ওয়াক্ত স্বলাত,
আদায় করি;
রমজান মাসে সাওম গুলো,
ঠিকই পালন করি।।
আমি ফাতিমা,
মিথ্যা কথা কখনো,
আমি বলি না।।
সিঁড়ি দিয়ে উঠার সময় বলি,
"আল্লাহু আকবার",
আর নামার সময়?
"সুবহানাল্লহ্" পড়তে ভুলি না আর।।
আমি ফাতিমা,
আল্লাহ অপছন্দ করেন এমন কাজ,
আমি করি না।।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।