ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর নির্দেশ মন্ত্রিসভার

জ্বালানি নিরাপত্তা জোরদার, ঝুঁকিপূর্ণ রাসায়নিকের প্রবেশ রোধ, উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ ও দুর্গাপূজা নির্বিঘ্ন করার বিষয়ে নির্দেশনা।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ১০:৩১:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ১০:৩১:৫৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর নির্দেশ মন্ত্রিসভার ছবি—সংগৃহীত
জ্বালানিসংকট মোকাবিলা ও দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং এ খাতের সম্প্রসারণে গুরুত্ব দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ রাসায়নিক পদার্থের প্রবেশ ঠেকাতে সতর্কতা অবলম্বন এবং উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।
 

বৈঠকসূত্রে জানা গেছে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার শুধু নীতিগত পর্যায়ে সীমাবদ্ধ না রেখে মাঠপর্যায়েও নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। জ্বালানি নিরাপত্তা জোরদার করতে এ খাতের প্রসার ও ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
 

এ ছাড়া দেশে যাতে কোনো ঝুঁকিপূর্ণ রাসায়নিক পদার্থ প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়েছে মন্ত্রিসভা।
 

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে আয়োজনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। পূজার সময় যাতে কোনো ধরনের অসুবিধা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।